IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী

রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।

মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: অযথা কোনও কাজে ব্যস্ত হয়ে পড়তে পারেন। ব্যবসায় উন্নতির জন্য চেষ্টা। অর্থভাগ্য ভাল নয়। প্রেমের ব্যাপারে বড় অশান্তি আসতে পারে, সতর্ক থাকুন।

বৃষ: নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি। বাসস্থান পরিবর্তন নিয়ে বাড়িতে আলোচনা। পুরনো ঋণশোধ নিয়ে অশান্তি। বাবার শরীর নিয়ে চিন্তা।

মিথুন: ভাই-বোনদের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদও হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান। প্রেমে নতুন মোড় আসতে পারে। কোনও নতুন ব্যবসার জন্য বাড়িতে আলোচনা।

কর্কট: কর্মক্ষেত্রে নিজের দোষে প্রতিকূল পরিস্থিতির শিকার হবেন। পরোপকার করতে গিয়ে সংসারের শান্তি ভঙ্গ। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ব বোধ।

সিংহ: আজ গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। বিশেষ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ। লটারিতে হঠাৎ প্রাপ্তিযোগ।

কন্যা: বাইরের লোকের জন্য সংসারের থেকে দূরত্ব বৃদ্ধি। প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা। ভাল কাজের পরিপ্রেক্ষিতে হতাশা। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, উন্নতির যোগ।

তুলা: সকালের দিকে মাথার যন্ত্রণা বৃদ্ধি। আজ সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় অশান্তি বৃদ্ধি। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। কথা খুব কম বলবেন।

বৃশ্চিক: আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে। কোনও লোভে পা দেবেন না। আজ আপনার কোনও উদ্দেশ্য সিদ্ধি হতে পারে।

ধনু: অন্য দিনের তুলনায় আজ কাজের চাপ একটু বেশি হতে পারে। বাড়িতে নতুন কোনও অতিথি নিয়ে আনন্দ। মাত্রাছাড়া জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।

মকর: ভ্রমণের পরিকল্পনা এখন বন্ধ রাখুন। সম্পত্তির অধিকার নিয়ে বিবাদের সম্মুখীন হতে পারেন। জলপথে বিপদ। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে।

কুম্ভ: আইনি কোনও কাজ সাবধানে করুন। ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। কোনও নিকটাত্মীয় শত্রুতা করতে পারেন। ব্যবসায় কোনও বিষয় নিয়ে সমস্যা।

মীন: বন্ধুর কাছ থেকে কোনও বড় আঘাত পেতে পারেন। ব্যবসার জন্য খুব চিন্তা বৃদ্ধি। পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন না। শিল্পীদের জন্য খুব ভাল সময়। পেটের যন্ত্রণা বাড়তে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news