IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> বাঁচানো গেলো না সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে

বাঁচানো গেলো না সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে

ধূমকেতু নিউজ ডেস্ক : বাঁচানো গেলো না শিনজো আবেকে। শুক্রবার (৮ জুলাই) বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জাপানের এই সাবেক প্রধানমন্ত্রী। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার সকালে পশ্চিম জাপানের নারা শহরে এক সভায় বক্তৃতা দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক জানিয়েছেন, প্রচার কর্মসূচী চলার সময় আচমকাই গুলি চলার আওয়াজ পাওয়া যায়। তারপরেই দেখা যায়, শিনজো আবে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন।

এ সময় গুরুতর আহত অবস্থায় হাসপাতায় ভর্তি করা হয় তাকে। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি জাপানের এই সাবেক প্রধানমন্ত্রীকে।

জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন।

আবের ওপর হামলাকারীর উদ্দেশ্য এখনও জানা যায়নি। তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই হামলা হয়েছে তা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন ফুমিও কিশিদা। প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বাইরে থাকা সব মন্ত্রীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে হত্যাচেষ্টা সন্দেহে ৪১ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তার নাম ইয়ামাগামি তেতসুয়া। তার কাছ থেকে পাওয়া একটি বন্দুক জব্দ করেছে পুলিশ।

২০১৪ সালে ২২ ঘণ্টার জন্য বাংলাদেশ সফর করেছিলেন শিনজো আবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31