IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ঘরোয়া উপায়ে তেলাপোকা দূর করা

ঘরোয়া উপায়ে তেলাপোকা দূর করা

ধূমকেতু নিউজ ডেস্ক : আপনার ঘরে যদি তেলাপোকা বাসা বেঁধে থাকে তবে তা যতো তাড়াতাড়ি সম্ভব তাড়িয়ে দেবার ব্যবস্থা করুন। কেননা এটি আপনাকে বিভিন্ন ধরনের সংক্রমণের ঝুঁকিতে ফেলতে পারে। তবে কিছু ঘরোয়া উপায়ে এর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব।

চলুন চটকরে জেনে নেয়া যাক ঘরোয়া উপায়ে আবাসস্থল থেকে তেলাপোকা দূর করার সহজ উপায়-

আমাদের শত্রু তেলাপোকা আর তেলাপোকার শত্রু হলো তেজপাতা। তেলাপোকা তেজপাতার গন্ধ একদমই সহ্য করতে পারে না। তাই যেসব জায়গায় তেলাপোকার উপদ্রব রয়েছে সেসব স্থানে তেজপাতা গুড়া করে ছিটিয়ে দিন। দেখবেন সেসব জায়গার ধারেকাছেও আর তেলাপোকা আসবে না।
সাবান ও পানি দিয়ে একটি মিশ্রন তৈরী করুন সেই পানি একটি স্প্রের বোতলে রেখে দিন। ঘরের কোণায় কোণায় এই পানি স্প্রে করুন। এতে তেলাপোকা মারা যাবে।
বোরিক এসিড ও ময়দা একসাথে মেখে একটা ডো-এর মতো করে নিন, এরপর এর থেকে ছোট ছোট লেচির মতো করে সেই লেচি তেলাপোকার উপদ্রব আছে সেইসব জায়গায় রেখে দিন। এতে তেলাপোকা বধ হবে।
তেলাপোকা অ্যামোনিয়ার গন্ধ একদমই সইতে পারে না। এর জন্য আপনাকে একটি মিশ্রণ প্রস্তুত করতে হবে। এক বালতি পানিতে ২ কাপের মতো অ্যামোনিয়া মিশিয়ে সেই পানি দিয়ে রান্নাঘর ভালো করে মুছে নিন। দেখবেন তেলাপোকা দৌঁড়ে পালাবে।
চিনি এবং বেকিং সোডা একসাথে মিশেয়ে সেই মিশ্রণ ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিন। এতে করে চিনি খেতে তেলাপোকা ছুটে আসবে এবং বেকিং সোডা খেয়ে অক্কা পাবে।

এসবের সাথে সাথে তেলাপোকা থেকে পরিত্রাণের জন্য রান্নাঘর সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। খেয়াল রাখুন যেনো উচ্ছিষ্ট খাবার জমে না থাকে ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news