IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> ব্রিটেনের রানী হবেন ক্যামিলা

ব্রিটেনের রানী হবেন ক্যামিলা

ধূমকেতু নিউজ ডেস্ক : দ্বিতীয় এলিজাবেথের বৃহস্পতিবার মৃত্যু হয়েছে। এর ফলেই প্রায় সাত দশকেরও বেশি সময় পরে ব্রিটেনের মানুষ এখন নতুন একজনকে নারীকে ‘রাণী’ বলে ডাকবে। রাজা চার্লসের স্ত্রী, ডাচেস অফ কর্নওয়েল ক্যামিলাকে এখন থেকে ‘কুইন কনসোর্ট’ বলে সম্বোধন করা হবে। বছরের পর বছর ধরে বিতর্ক চলার পরে রাণী দ্বিতীয় এলিজাবেথের কারণে এই উপাধিটি নির্ধারিত হয়। ক্যামিলা এবং চার্লসের বিয়ের আগেই নির্ধারিত হয় এই উপাধি। যদিও এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে ৭৫ বছর বয়সী ক্যামিলাকে এই উপাধিটি দেয়া হবে। কিন্তু তাকে কোনও সার্বভৌম অধিকার ছাড়াই এই উপাধি দেয়া হবে।

ঐতিহ্যগতভাবে রাজার স্ত্রী হলেন ‘রাণী’। কিন্তু চার্লস রাজা হলে ক্যামিলার উপাধি কী হবে তা বছরের পর বছর ধরে একটি বড় প্রশ্ন ছিল। রাজতন্ত্রে তার অবস্থান সবসময়ই একটি সংবেদনশীল বিষয় ছিল। এর কারণ চার্লসের প্রাক্তন স্ত্রী প্রিন্সেস ডায়ানা ১৯৯৭ সালে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান এবং চার্লসের দ্বিতীয় স্ত্রী হিসেবে রাজতন্ত্রে ক্যামিলার অবস্থান সবসময়ই একটি সংবেদনশীল বিষয় ছিল। প্রাসাদের কর্মকর্তারা বছরের পর বছর ধরে বলেছিলেন যে চার্লস রাজা হলে ক্যামিলাকে সম্ভবত ঐতিহ্যবাহী ‘রানী কনসোর্ট’ এর পরিবর্তে ‘রাজকুমারী কনসোর্ট’ উপাধি দেওয়া হবে।

রাজবাড়ির কর্মকর্তাদের মতে, ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে ‘প্রিন্সেস কনসোর্ট’ উপাধির কোনও উদাহরণ নেই। একই ধরনের উপাধি ‘প্রিন্স কনসোর্ট’ শুধুমাত্র একবার রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্টের জন্য ব্যবহার করা হয়েছিল। কিন্তু রানী দ্বিতীয় এলিজাবেথ যখন প্রকাশ্যে ঘোষণা করেন যে তার ছেলে প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলাকে ‘কুইন কনসোর্ট’ উপাধি দেওয়া হবে। এরপরেই এই আলোচনা শেষ হয়ে যায়।

১৯৫২ সালে রানির পদ আসীন হওয়ার পর টানা ৭০ বছর ব্রিটেনের রানি ছিলেন দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহাম প্যালেস থেকে বৃহস্পতিবার জারি করা এক বার্তায় বলা হয়েছে, বালমোরে আজ বিকেলে প্রয়াত হয়েছেন দ্বিতীয় এলিজাবেথ। জুনেই বেশ ধুমধাম করে রানির ৭০ বছর ক্ষমতায় থাকা উদযাপন করা হয়েছিল। ২০১৫ সালেই প্রথম এলিজাবেথের রেকর্ড ভেঙে দ্বিতীয় এলিজাবেথ হয়ে যান সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রানি।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রানি। ভালোভাবে চলাফেরাও করতে পারতেন না। বৃহস্পতিবার তার শরীর হঠাত্ই খারাপ হয়ে যায়। পরিস্থিতি বুঝে বালমোরে ছুটে আসেন যুবরাজ চার্লস, রাজকুমারী অ্যান, উইলিয়াম, হ্যারি ও তাদের স্ত্রী। তার হাত ধরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ বসেছেন মোট ১৫ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31