IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> হৃদ্‌যন্ত্রের যত্ন নিতে কাঠবাদাম কাঁচা খাবেন?

হৃদ্‌যন্ত্রের যত্ন নিতে কাঠবাদাম কাঁচা খাবেন?

ধূমকেতু নিউজ ডেস্ক : বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। অনেকেই সকালে এক মুঠো পানিতে ভেজানো কাঠবাদাম খেয়ে থাকেন। এই বাদাম সহজলভ্য। তাই সেটি খাওয়ার চলই বেশি। কিন্তু কাঁচা কাঠবাদামও যে শরীরের জন্য দারুণ উপকারী, সে খবর রাখেন?

ভাবছেন, কাঁচা কাঠবাদাম আবার কেউ খায় নাকি? পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের ডায়েটে এই বাদাম রাখলে নানা রোগব্যধি দূর হয়। এই বাদামের খোসা সবুজ রঙের হয়। স্বাদেও তেতো হয়। তাই খোসা ছাড়িয়েই এই বাদাম খাওয়া ভাল।

কী কী স্বাস্থ্যগুণ রয়েছে এই বাদামের?

হজমশক্তি বাড়ায়: এই বাদামে ভরপুর মাত্রায় ফাইবার থাকে। পেটের স্বাস্থ্য ভাল রাখার জন্য কাঁচা কাঠবাদাম খেতেই পারেন। হালকা খিদের সময়ে এই বাদাম খেলে পেট অনেক ক্ষণ ভরা থাকে। হজমশক্তি ও বিপাকহার বাড়াতে এই বাদাম ডায়েটে রাখা যেতে পারে।

রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: এই বাদামে ভাল পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, ফলে এই বাদাম খেলে শরীরের টক্সিন পদার্থগুলি বেরিয়ে যেতে পারে। প্রদাহের ঝুঁকি কমে। মরসুমি সর্দি-কাশি-জ্বরের হাত থেকেও রক্ষা করে এই বাদাম।

মন ভাল রাখে: মন ভাল রাখতেও সাহায্য করে কাঁচা কাঠবাদাম। ট্রিপ্টোফ্যান নামক একটি পদার্থ শরীরে যায় কাঠবাদামের মাধ্যমে। তা থেকে তৈরি হয় সেরোটোনিন। এই হরমোনই মন ভাল রাখতে সাহায্য করে। তাই নিয়মিত কাঠবাদাম খেলে অবসাদ বা উদ্বেগের মতো সমস্যাও নিয়ন্ত্রণে থাকে।

হৃদ‌্‌যন্ত্রের সুরক্ষা: কাঠবাদামে ভিটামিন ই থাকে। ভিটামিন ই ও ফাইবার হৃদ‌্‌যন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে। বাদামে ফ্যাট থাকা মানেই যে তা শরীরের জন্য ক্ষতিকর, এ ধারণা ভুল। বরং বাদামে থাকা ফ্যাট আদতে শরীরের জন্য ভাল বলে তা হাই কোলেস্টেরলের মতো সমস্যারও মোকাবিলা করে। আবার অ্যান্টি-অক্সিড্যান্ট থাকার কারণে হার্টের রোগের আশঙ্কা কমায়, বয়স ধরে রাখতে সাহায্য করে।

ত্বকের জেল্লা বাড়ায়: কাঠবাদামে ভিটামিন ই-র পরিমাণও অনেক। ফলে সেই উপাদানের মাত্রাও বাড়ে শরীরে। তার প্রভাবে মস্তিষ্কের স্বাস্থ্য, রক্ত চলাচল, চোখের স্বাস্থ্য— সবই ভাল থাকে। পাশাপাশি, ত্বকের যত্নও নেয় ভিটামিন ই। কয়েক দিনেই চেহারার জেল্লা ফেরায়।

চুলের স্বাস্থ্য ভাল রাখে: ভিটামিন ই, এ, বি১, বি৬ থাকার ফলে চুলও ভাল রাখতে কার্যকর ভূমিকা পালন করে কাঠবাদাম। ম্যাগনেশিয়ামের জন্য চুল গোড়া থেকে সুস্থ থাকে এবং দ্রুত বাড়ে। সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ