IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজঅবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কাররাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনদুর্গাপুরে চুরির স্বীকারোক্তি আদায়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগনেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> আদা সংরক্ষণের উপায়

আদা সংরক্ষণের উপায়

ধূমকেতু নিউজ ডেস্ক : রান্নায় আদার ব্যবহার অপরিহার্য। আর এই আদা একটি গুণসমৃদ্ধ মশলা। আদা চায়ের উপকারিতাও বেশ। এছাড়া অনেক রকম অসুখ থেকে দূরে থাকতে সাহায্য করে এই আদা। আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী মশলা হিসেবেও পরিচিত।

একটু সর্দি লাগলেই আদা দিয়ে লাল চা পান, গলায় খুশখুশে কাশি থামাতে কিংবা বমিভাব ঠেকাতে কাঁচা আদা চিবিয়ে খাওয়া হয়। এই আদা আমরা প্রায়ই প্রচুর পরিমাণে কিনে থাকি কিন্তু শুকনো এবং শক্ত হয়ে যাওয়ার সাথে সাথে তা ফেলে দিতে হয়। আদাতে নীলচে সবুজ দাগ হলে বুঝতে হবে তা নষ্ট হয়ে গেছে।

আদা সংরক্ষণ নিয়ে সমস্যায় পড়েন বেশিরভাগ মানুষ। আবার প্রতিদিন আদা কিনতে বাজারে যাওয়াও ঝামেলা মনে করেন অনেকে। খাদ্য বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে সংরক্ষণ ও পরিচর্যা করলে ফল বা মশলাজাতীয় খাবার বেশি দিন সংরক্ষণ করা যায়। এ ব্যাপারে করণীয় কী, তা জেনে নেয়া যাক।

আদা কেনার সময় টাটকা দেখে কিনবেন। তাজা আদার মসৃণ ত্বক এবং একটি দৃঢ় টেক্সচার থাকে, তাই কেনার সময় সেটা দেখে আদা বাছাই করুন। টাটকা আদা আকারে বড় ও ভারী হয়। নরম, কুঁচকানো বা ছাঁচ দেখা যায় এমন টুকরোগুলো এড়ানোর চেষ্টা করুন কেনার সময়। আদা ভালো না কিনলে তা সংরক্ষণ করা কষ্টকর হয়।

বাজার থেকে শাক-সবজি এনে ফ্রিজে রাখার আগে নিশ্চয়ই ভালো করে ধুয়ে তারপর রাখেন। এমনটা করতে পারেন আদার ক্ষেত্রেও। ফ্রিজে রাখার আগে আদা ভালো করে ধুয়ে নিন। এরপর মুছে ফ্রিজে রাখুন। এতে আদা সহজে পচবে না, ভালো থাকবে অনেকদিন। কখনোই ফ্রিজের অন্যান্য শাক-সবজি বা খাবারের সঙ্গে মিশিয়ে রাখবেন না। আদা রাখতে হবে আলাদা।

একটি কাগজের ব্যাগ বা কাগজের তোয়ালেতে আদা সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়। তারপর এটি রেফ্রিজারেটরে রাখুন। নিশ্চিত করুন যে টুকরাগুলি যাতে সঠিকভাবে মোড়ানো হয়। এটা যেন কোন ভাবেই বাতাস এবং আর্দ্রতার সংস্পর্শে না আসে।

আদা ছিলে নিলে এর স্থায়িত্ব কমে যায়। কারণ বাতাসের অক্সিজেনের সরাসরি সংস্পর্শে আসবে তখন সেটি। এক্ষেত্রে খোসা ছাড়ানো আদার টুকরাগুলো প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে নিতে হবে শক্ত করে। ফ্রিজের ড্রয়ারে রাখতে হবে। এভাবে আদা তিন সপ্তাহ ভালো থাকাতে পারে।

আস্ত আদা ডিপ ফ্রিজে রাখলে তা পাঁচ মাস পর্যন্ত ভালো থাকবে। তবে মনে রাখতে হবে ডিপ ফ্রিজে রাখার আগে আদা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। আর রাখতে হবে বায়ুরোধক ব্যাগ বা কৌটায়। আদা বেটেও রাখা যায়। হিমায়িত আদা সরাসরি রান্নায় ব্যবহার করা যায়।

তাছাড়া, আপনি তাজা খোসা ছাড়ানো আদা একটি জারে অ্যাসিডিক তরলে ডুবিয়ে সংরক্ষণ করতে পারেন। লেবুর রস বা ভিনেগার হতে পারে এই অ্যাসিডিক তরল। আদা ব্যবহার করার আগে এর থেকে বের করে ভালো করে জলে ৩-৪ বার ধুয়ে নিয়ে তবেই ব্যবহার করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ