IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনের এয়ার ডিফেন্স ধ্বংস করতে রাশিয়ার নতুন কৌশল

ইউক্রেনের এয়ার ডিফেন্স ধ্বংস করতে রাশিয়ার নতুন কৌশল

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের এয়ার ডিফেন্স ধ্বংস করতে কৌশলী অবস্থান নিয়েছে রাশিয়া। রুশ বাহিনী ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। 

মঙ্গলবার একজন মার্কিন সামরিক কর্মকর্তা এ কথা বলেছেন। ব্রিটেনের সামরিক গোয়েন্দা সংস্থার ওই মূল্যায়ন সম্পর্কে জিজ্ঞাসা করা মার্কিন সামরিক বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এসব কথা বলেন। খবর রয়টার্সের।

মার্কিন সামরিক কর্মকর্তা বলেছেন, কিয়েভের বিমান প্রতিরক্ষার কাজে মজুদ অস্ত্র হাস বা কমিয়ে আনতে রাশিয়া এ দেশটিতে নিরস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যদিও রুশ এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের লক্ষ্যবস্তুতে হামলার জন্য পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম করে তৈরি করা হয়েছিল।

গত ২৬ নভেম্বর ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করে ব্রিটেনের সামরিক গোয়েন্দা সংস্থা। সেখানে বলা হয়, রাশিয়া ‘সম্ভবত’ ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে পারমাণবিক ওয়ারহেড অপসারণ করেছে এবং ইউক্রেনে এসব নিরস্ত্র ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছেন রুশ সেনারা।

ব্রিটেনের ওই গোয়েন্দা তথ্যে উন্মুক্ত সোর্স থেকে পাওয়া ছবিকে উদ্ধৃত করে মূল্যায়ন প্রকাশ করা হয়েছে। ওই ছবিতে ইউক্রেনে নিক্ষেপ করা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, যা ১৯৮০-এর দশকে পারমাণবিক হামলা চালাতে সক্ষম হিসাবে প্রস্তুত করা হয়েছে বলে মনে হচ্ছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর ওয়ারহেডে সম্ভবত একটি ব্যালাস্ট প্রতিস্থাপিত হচ্ছে। আর এটি এমন একটি সিস্টেম, যা ওয়ারহেড না থাকলেও ক্ষেপণাস্ত্রের গতিশক্তি এবং অব্যবহৃত জ্বালানির মাধ্যমে ক্ষতি তৈরি করবে।

ব্রিটেনের সামরিক গোয়েন্দা সংস্থার এ দাবি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মার্কিন ওই সামরিক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘এটি অবশ্যই এমন কিছু যার মাধ্যমে ইউক্রেনীয়দের ব্যবহৃত বিমান প্রতিরক্ষাব্যবস্থার শক্তি বা প্রভাব হ্রাস করার চেষ্টা করছে রাশিয়া।’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার এই কৌশল আংশিকভাবে কিয়েভের বিমান প্রতিরক্ষা সরবরাহ শেষ করা এবং অবশেষে ইউক্রেনের আকাশে আধিপত্য অর্জন করা।

আর এই কারণে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্র দেশ ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা সরবরাহের দিকে মনোনিবেশ করেছে। এটি সোভিয়েত-যুগের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে আরও আধুনিক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31