IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘জয়ী হতে না পারলেও নতুন অভিজ্ঞতা হবে’

‘জয়ী হতে না পারলেও নতুন অভিজ্ঞতা হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরের ওয়েস্টগেট লাস ভেগাস হলে বসেছে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর আসর। বিবাহিত নারীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় এবার বাংলাদেশ থেকে অংশ নিলেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। এই আসরে বিশ্বের ৬০টি দেশ থেকে অংশ নিচ্ছেন প্রতিযোগীরা। সেখানে লাল সবুজের বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে আসা এই তারকা। যিনি গত কয়েক বছর যাবৎ নিউ ইয়র্কে বসবাস করছেন।

এ আসরে অংশ নেওয়া প্রসঙ্গে পিয়া বিপাশা বলেন, ইনস্টাগ্রামে স্ক্রল করতে গিয়ে হঠাৎ ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিজ্ঞাপন চোখে পড়ে। শর্তের মধ্যে দেখলাম, অংশগ্রহণের জন্য যা যা দরকার, সবই আমার মধ্যে আছে। তখন চিন্তা করলাম, আমিও তো অংশ নিতে পারি।আবেদনের আগে পরিবারের সবার সাথে বিষয়টি শেয়ার করলাম। তারাও সমর্থন দিলেন। আবেদন করে ফেললাম। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে ই-মেইল করে জানিয়েছেন আয়োজকরা।

এতো বড় আসরে অংশ নিচ্ছি, দেশের প্রতিনিধিত্ব করছি; এটাই বিশাল সৌভাগ্যের ব্যাপার। জয়ী হতে না পারলেও নতুন অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে পারবো। বিশ্বমঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার এটাই সুবর্ণ সুযোগ। দেশের মানুষের শুভ কামনা চাই, যেন বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারি।

তিনি জানান, গেল কয়েকমাস ধরে তিনি নিজেকে প্রস্তত করেছেন। ১০ ডিসেম্বর থেকে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’ এর গ্রুমিং ফটোসেশান আসর শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গ্রান্ড ফিনালে।

বাংলাদেশের প্রতিযোগী ছাড়া এই আসরে যুক্তরাজ্য, কানাডা, কোস্টারিকা, ইকুয়েডর, শ্রীলঙ্কা, ফ্রান্স, জার্মানি, ঘানা, হুন্ডুরাজ, কম্বোডিয়া, ভিয়েতনাম, নাইজেরিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পর্তুগাল, সিংগাপুর, ডমিনিকান রিপাবলিক, নেপাল, কোরিয়া, দক্ষিণ আফ্রিকাসহ মোট ৬০ দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন।

নিউ ইয়র্কে একটি আইটি প্রতিষ্ঠানে জব করে পিয়া বিপাশা। তার স্বামী যুক্তরাষ্ট্রের নাগরিক, ব্যবসায়ী। পিয়া জানান, আগামি জানুয়ারিতে দেশে ফেরার ইচ্ছে আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31