IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> খেলা >> ‘ফাইনালে আমরাই জিতবো’

‘ফাইনালে আমরাই জিতবো’

ধূমকেতু নিউজ ডেস্ক : ফ্রান্সের রাষ্ট্রপ্রধান তিনি। তবে একজন নিপাট ফুটবল সমর্থকের মতোই গ্যালারিতে বসে খেলা উপভোগ করলেন পুরো ৯০ মিনিট। দলের জয়ের পর সরল হাসি নয় বরং বুনো উল্লাসেই মাতলেন তিনি। শুধু তা-ই নয়, মরক্কোর একের পর এক মিস দেখে অন্যদের মতো নিজেও ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। 

রোমাঞ্চকর সেই দেড় ঘণ্টাকে বর্ণনা করার ভাষা নেই তার মুখে। তবে ম্যাচশেষে জয়ের আনন্দে যখন ডুব দিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, তখন কি আর সেসব মনে থাকে!

আল বাইত স্টেডিয়ামে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ফ্রান্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমাটি ধরে রাখতে একের পর এক ধাপে ‘সবুজ চিহ্ন’ এঁকেছে তারা। বাকি শুধু ফাইনাল! 

আগামী ১৮ ডিসেম্বরের সেই মাহেন্দ্রক্ষণ নিয়ে অবশ্য বেশ আত্মবিশ্বাসী ম্যাক্রোঁ। কোনো সংশয় ছাড়াই জানিয়ে দিলেন, তারাই জিততে চলেছেন রোববার।

ফ্রেঞ্চ প্রেসিডেন্ট বলেন, ‘দেশবাসীর সরল ও খাঁটি আনন্দের প্রয়োজন, খেলাধুলা তা প্রদান করে থাকে, বিশেষ করে ফুটবল। দেড় ঘণ্টা আগের সময়ের তুলনায় এখন খুব ভালো বোধ করছি আমি। বেশ কিছু জায়গায় ভুগেছিলাম তবে খুবই অসাধারণ এক দলকে খেলতে দেখলাম আমরা। সেজন্য আমাদের কোচ দিদিয়ের দেশম ও তার দলকে অনেক ধন্যবাদ। সবাই মুহূর্তটি উপভোগ করছে এবং রোববার আমরাই জিতব। আমি রোববারেও থাকব।’

গত বিশ্বকাপে ফ্রান্সের ডাগআউটে ছিলেন দেশম। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে ফরাসিদের গায়ে বিশ্ব জয়ের সুবাস মাখিয়েছিলেন তিনি। এবার আরও একবার তার হাত ধরেই ফাইনালে ফ্রান্স। দেশম ফাইনালে গেলে কখনো যে হারেন না, সেই কথাই মনে করিয়ে দিলেন ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘এই দল আমাকে খুবই গর্বিত করেছে। আবারও অসাধারণ একটা ম্যাচ দেখলাম। দেশমের এটা তৃতীয় ফাইনাল এবং সে ফাইনাল জিতে নেয়। শিরোপা আমরা ফিরিয়ে আনবই।’

আগামী রোববার (১৮ ডিসেম্বর) কাতার বিশ্বকাপের ফাইনালে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে এমবাপ্পের ফ্রান্স। বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31