ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীতে চলতি বছরের ২৫ অক্টোবর সর্বশেষ বৃষ্টি হয়। ওই দিন রাজশাহীতে ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিলো। এর ৬২ দিনের ব্যবধানে রাজশাহীতে দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ৪টা ও সাড়ে ৪টার দিকে এই বৃষ্টিপাত হয়। দুই দফা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হলেও মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা না মিলতেও পারে। তবে ঘনকুয়াশায় চারদিক ঢেকে আছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আকাশে মেঘ রয়েছে। এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সারাদিন মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে।
সংস্থাটি আরও জানায়, বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশের মেঘ কেটে গেলে তাপমাত্রা কমতে পারে। তখন বেশি শীত অনুভূতি হতে পারে।


