IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> বিনোদন >> কেজিএফ-২-কে ছাড়িয়ে রেকর্ড গড়ল শাহরুখ খানের ‘পাঠান’

কেজিএফ-২-কে ছাড়িয়ে রেকর্ড গড়ল শাহরুখ খানের ‘পাঠান’

ধূমকেতু নিউজ ডেস্ক : অবশেষে দীর্ঘ খরা কাটল। রেকর্ড গড়ল বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। সব জল্পনা-কল্পনা ছাপিয়ে ভারতসহ বিশ্বের ১০০টির বেশি দেশে মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’। মুক্তির প্রথম দিন শুধু ভারতেই ছবিটি আয় করেছে রেকর্ড ৫৫ কোটি রুপি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঠান মুক্তির প্রথম দিনে যে অর্থ আয় করেছে তা হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম। এর আগে মুক্তির প্রথম দিনে ভারতে ‘কেজিএফ-২’ (হিন্দি) আয় করেছিল ৫৩ দশমিক ৯৫ কোটি রুপি। ‘ওয়ার’ ছবির আয় ছিল ৫১ দশমিক ৬০ কোটি রুপি।

বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা দীর্ঘ অপেক্ষার পর গতকাল (২৫ জানুয়ারি) মুক্তি পেয়েছে। ‘জিরো’ সিনেমা মুক্তির চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ। ফিরেই হইচই ফেলে দিয়েছেন।

প্রথম দিন ছবিটি ভারতে মোট ৫,৫০০টি এবং ভারতের বাইরে ২,৫০০টি পর্দায় মুক্তি পেয়েছে।

হিন্দি ছবির বাজারে প্রথম দিন সবচেয়ে বেশি ব্যবসার পরিমাণ ঝুলিতে পুরেছে এই ছবি। ঘরোয়া বক্স অফিসে প্রথম দিনে ছবির হিন্দি ভার্সনের ব্যবসার পরিমাণ ৫৫ কোটি টাকা। অন্যান্য আঞ্চলিক ভাষায় ছবিটি প্রথম দিনে ঘরে তুলেছে ২ কোটি টাকা। বিশ্বব্যাপী আয়ের দিক থেকে প্রথম দিনেই সেঞ্চুরি (১০৬ কোটি) হাঁকিয়েছে ‘পাঠান’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31