IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতু
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘বাখমুতে ২৪ ঘণ্টায় ২ শতাধিক রুশ সেনা নিহত’

‘বাখমুতে ২৪ ঘণ্টায় ২ শতাধিক রুশ সেনা নিহত’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়া ও ইউক্রেন দুপক্ষই দাবি করেছে, বাখমুত রণক্ষেত্রে গত ২৪ ঘণ্টার লড়াইয়ে এক দেশ আরেক দেশের শত শত সেনা হত্যা করেছে। তবে ঠিক কত সেনা সেখানে নিহত হয়েছে তা নির্ণয় করা যায়নি।

ইউক্রেনের সামরিক মুখপাত্র শেরহি চেরেভাটি রোববার বলেছেন, বাখমুতে তাদের সেনাদের হাতে ২২০ মস্কোপন্থি সেনা নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, দোনেৎস্ক সীমান্তে রুশ হামলায় ইউক্রেনের ২১০ জন সেনা নিহত হয়েছেন। তবে তাদের বাখমুত রণক্ষেত্রে কী ধরনের ক্ষতি হয়েছে সে সম্পর্কে কিছু বলেনি। খবর ইয়াহু নিউজের।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক ইনটেলিজেন্স বুলেটিনে বলা হয়েছে, বাখমুত এখন কিলিং জোনে পরিণত হয়েছে।

বলা হয়েছে, রাশিয়ার ওয়াগনার গ্রুপ বাখমুতের পূর্ব অঞ্চলের বেশিরভাগ নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে পশ্চিম অংশ।

ইউক্রেনের সামরিক বাহিনীর বাখমুতের কমান্ডার ইনচার্জ কর্নেল জেনারেল ওলেকসান্দ্রা বলেছেন, তারা রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনমতো জবাব দিচ্ছে। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলার জন্য বাখমুত ধরে রাখা জরুরি।

এদিকে দোনবাস অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের জন্য বাখমুত দখল রাশিয়ার জন্য অপরিহার্য। এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, বাখমুত দখল করতে পারলে রাশিয়ার সেনারা ইউক্রেনের আরও গভীরে অভিযান চালাতে পারবে।

এরই মধ্যে বাখমুত শহর একটা বিধ্বস্ত শহরে পরিণত হয়ে পড়েছে। ধ্বংসপ্রাপ্ত এই শহরের জন্য লড়াইয়ের যৌক্তিকতা নিয়ে অনেক সামরিক বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন।

তবে ইউক্রেন বলছে, রাশিয়া এই শহর দখল করে নিলে তারা আরও পশ্চিমে অগ্রাভিযান চালাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930