IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ডাসকোর এসওডি বিষয়ক সভাসাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলবআইসল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় না‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’জাতীয় সংসদ ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের অবস্থানসিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদানরাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিতসাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে’রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ডফুলবাড়ীতে অবৈধ্যভাবে বন বিভাগের জায়গাসহ স্থানীয়২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুলপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটকনিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> রাতে ঘুমের সমস্যা হলে এড়িয়ে চলুন যে খাবারগুলি

রাতে ঘুমের সমস্যা হলে এড়িয়ে চলুন যে খাবারগুলি

ধূমকেতু নিউজ ডেস্ক : রাতে যাতে ঠিকভাবে ঘুম হয় সেই জন্য খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। ঘুমোতে যাওয়ার অন্তত ২ থেকে ৩ ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নেওয়া প্রয়োজন।

ইনসমনিয়া অর্থাৎ রাতে ঘুমের সমস্যা যাদের রয়েছে তারাই বুঝতে পারবেন এই বিষয়টি কতটা ভয়ঙ্কর। দিনের পর দিন সারারাত জেগে থাকলে একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আপনার মন-মেজাজ খিটখিটে হয়ে থাকবে। অল্পতেই ক্লান্ত হয়ে যাবেন আপনি। সারাক্ষণ বজায় থাকবে একটা ঝিমানি ভাব। কাজ করার ক্ষেত্রে অনীহা দেখা দেবে। পরিশ্রম করতে হলেই বাড়বে সমস্যা।

এই একাধিক সমস্যা দূর করার জন্য নিজের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং পরে কী কী খাবেন আর কী কী খাবেন না- সেটা ভালভাবে জেনে নেওয়া প্রয়োজন। যাদের নিয়মিত ভাবে রাতে ঘুমের সমস্যা হয় তারা কিছু নিয়ম মেনে চলতে পারেন। টানা কয়েকদিন নিয়মমাফিক চললে উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সমস্যা খুব বেড়ে গেলে অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

রাতে যাতে ঠিকভাবে ঘুম হয় সেই জন্য খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। ঘুমোতে যাওয়ার অন্তত ২ থেকে ৩ ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নেওয়া প্রয়োজন। খাওয়া দাওয়া শেষ করেই সঙ্গে সঙ্গে ঘুমোতে যাওয়া অত্যন্ত অস্বাস্থ্যকর অভ্যাস। এর ফলে খাবার ভালভাবে হজম হয় না। তার থেকে বদহজমের সমস্যা দেখা দিতে পারে।

ঘুমের সমস্যা থাকলে সঙ্গে মোবাইল নিয়ে একেবারেই ঘুমোতে যাওয়া চলবে না। এছাড়াও যে ঘরে ঘুমোবেন সেই ঘর অন্ধকার রাখা দরকার। অর্থাৎ নাইট ল্যাম্প বা নাইট বাল্ব না জ্বালানোই ভাল। শোয়ার সময় আলো থেকে এবং মোবাইল স্ক্রিন থেকে যতটা সম্ভব পারবেন দূরে থাকুন। এর পাশাপাশি ঘুমোতে যাওয়ার আগে উত্তেজিত হয়ে পড়বেন এ জাতীয় কোনও সিনেমা, সিরিজ দেখা বা থ্রিলার গল্পের বই পড়া উচিত নয়।

রাতের খাবার অর্থাৎ ডিনারে খুব ভারী গুরুপাক খাবার না খাওয়াই মঙ্গলের। অতিরিক্ত তেলমশলা যুক্ত ভাজা জাতীয় খাবার খেলে বদহজম বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। আর এর থেকে ঘুমে ব্যাঘাত হতে পারে। অনেকেরই মাঝরাতে খাবার খাওয়ার অভ্যাস থাকে। এই মিডনাইট স্ন্যাকিং করার অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন।

ঘুমোতে যাওয়ার আগে হার্বাল টি অর্থাৎ বিভিন্ন হার্বস বা ভেষজ উপকরণ দিয়ে তৈরি চা খেতে পারেন। এর মধ্যে অন্যতম হল চামোলি টি। এই বিশেষ চা খেলে আপনার স্নায়ুগুলো দ্রুত শিথিল হবে এবং আপনি ঘুমিয়ে পড়বেন।

শরীর ডিহাইড্রেটেড হয়ে গেলে একাধিক সমস্যা দেখা দেয়। তার মধ্যে অন্যতম হল পর্যাপ্ত ঘুম না হওয়া। তাই সারাদিন সঠিক পরিমাণে পানি খাওয়া প্রয়োজন।

রাতে ঘুমোতে যাওয়ার আগে অনেকেই হাল্কা গরম দুধ খান। এই দুধের মধ্যে রয়েছে ট্রিপটোফিন। এটি একপ্রকার অ্যামাইনো অ্যাসিড যা আপনাকে সঠিক ভাবে ঘুমোতে সাহায্য করবে।

যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা রাতে ঘুমোতে যাওয়ার আগে কোনও ভাবেই কফি বা ক্যাফাইন জাতীয় পানীয় বা খাবার খাবেন না। এই উপকরণ আপনার ঘুমে আরও ব্যাঘাত ঘটাবে।

সূত্র: এবিপি আনন্দ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ