IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> মণিপুরে সহিংসতা দমনে গুলির নির্দেশ

মণিপুরে সহিংসতা দমনে গুলির নির্দেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের মণিপুরে চলমান সহিংসতা দমনে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক ও আধা-সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।

এখনও রাজ্যটির বিভিন্ন এলাকায় সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে শুক্রবার দেশটির সেনাবাহিনী মোরেহ ও কাংপোকপির নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, কেন্দ্র সরকার রাজ্যটিতে অতিরিক্ত সেনা পাঠিয়েছে। আসামের গুয়াহাটি ও তেজপুর থেকে বিমানবাহিনী সহায়তা করছে। সহিংসতা মোকাবিলায় অভিযান পরিচালনা করছেন জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা অশুতোষ সিনহা। এ ছাড়া দিক-নির্দেশনা দিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সাবেক প্রধান কুলদিপ সিংকে দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্যোগ প্রত্যাশা করেছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবারও মণিপুরে যাবেন না বলে নিশ্চিত করেছে ভারতের গণমাধ্যম। ভারতের গণমাধ্যমে জানানো হয়, বৃহস্পতিবার অমিত শাহ মণিপুর ও আশপাশের রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। একই দিন ভারতের কেন্দ্রীয় সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি সভা হয়।

কেন্দ্র থেকে পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন অমিত শাহ।

সহিংসতায় এখন পর্যন্ত হতাহতদের সংখ্যা জানায়নি ভারত সরকার, তবে ৯ হাজারের বেশি মানুষ গ্রামছাড়া হয়েছেন। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে বিশেষ ক্যাম্পে রাখা হয়েছে। এদের মধ্যে পাঁচ হাজার বাসিন্দাকে চুরাচাঁদপুর, দুই হাজার বাসিন্দাকে ইমফল উপত্যকা এবং বাকি দুই হাজার বাসিন্দাকে মোরেহের সীমান্ত এলাকায় আশ্রয় দেয়া হয়েছে।

পরিস্থিতির বিষয়ে বৃহস্পতিবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ বলেন, ‘আমরা আমাদের জনগণের জানমাল রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য আইন মেনে যেকোনো পদক্ষেপ নেয়া হবে।’

মেইতে জনগোষ্ঠীকে আদিবাসী অন্তর্ভুক্তি সংক্রান্ত আদালতের এক আদেশের বিরোধিতা করে বুধবার (৩ মে) রাজ্যটিতে বিক্ষোভ শুরু হয়। তা শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়।

মণিপুরে মেইতে জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ, তবে তারা আদিবাসী হিসেবে তালিকাভ্ক্তু নয়। এ কারণে রাজ্যের আইন অনুযায়ী তারা পাহাড়ের স্থায়ী বাসিন্দার সুবিধা ভোগ করতে পারছে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31