IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শন
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘এখন অনেক চিন্তা করে কাজ করি, ভুল করতে চাই না’

‘এখন অনেক চিন্তা করে কাজ করি, ভুল করতে চাই না’

ধূমকেতু নিউজ ডেস্ক : গত বছর নানা সমস্যার মধ্যে কেটেছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির। বিবাহ বিচ্ছেদ, নানার মৃত্যু, অসুস্থতাসহ নানা কারণে তিনি খুব একটা ভালো ছিলেন না। বিপরীতে ছেলে পুণ্যকে নিয়ে মাতৃত্বের অনুভূতিতেও ভেসেছেন তিনি। এদিকে শোককে শক্তিতে পরিণত করে নতুন বছরে নতুন উদ্যামে কাজে ফিরেছেন এ নায়িকা।

চলতি বছর পরীমনির ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগোতে চান। কারণ বেশকিছু ভালো কাজ হাতে রয়েছে তার, যেগুলো চলতি বছরই মুক্তি পেতে যাচ্ছে। এরমধ্যে সরকারি অনুদানের ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ অনেকখানি শেষ করেছেন তিনি। রেজা ঘটকের পরিচালনায় এ সিনেমায় তার নায়ক সাইমন সাদিক।

অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ও রয়েছে তার হাতে। অন্যদিকে এরইমধ্যে তিনি ভালোবাসা দিবসের ‘বুকিং’ শিরোনামের একটি অ্যান্থলজি ফিল্মেরও কাজ শুরু করেছেন, যেটি পরিচালনা করছেন হাল সময়ের অন্যতম সফল নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

পরীর হাতে রয়েছে টিএম ফিল্মসের ‘খেলা হবে’ শিরোনামের একটি সিনেমাও। এ সবকটি কাজেই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। তার কাছে প্রস্তাব রয়েছে আরও কমপক্ষে হাফ ডজন সিনেমার। তবে এ বছরটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম বছর হিসেবেই দেখছেন পরীমনিও। তাই অনেক ভেবে চিন্তে পা ফেলছেন এ নায়িকা।

এ বিষয়ে পরীমনি বলেন, এখন অনেক চিন্তা করে কাজ করি। ভুল করতে চাই না। কাজের প্রস্তাব অনেক আসে। কিন্তু গ্রহণ করি কেবল খুব পছন্দ হলেই। যে কাজগুলো হাতে নিয়েছি সেগুলো তেমনই কাজ। আরও কিছু ভালো কাজের প্রস্তাব আছে হাতে। সেগুলো যদি করি সামনে সবাই জানতে পারবেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31