IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন
Home >> টপ নিউজ >> প্রবাস >> গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৭ হাজার

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৭ হাজার

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় মৃতের সংখ্যা প্রায় ২৭ হাজারে গিয়ে পৌঁছেছে। পাশাপাশি আহত হয়েছে আরও ৬৬ হাজার ফিলিস্তিনি নাগরিক।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী খান ইউনিস শহরের আল আমল হাসপাতালে সাম্প্রতিক অভিযানে ব্যাপক গোলাবর্ষণ করেছে। খবর আলজাজিরার।

এদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, কোনো কিছুই গাজার জনগণের ওপর চাপিয়ে দেওয়া সম্মিলিত শাস্তিকে ন্যায়সঙ্গত হিসেবে প্রমাণ করতে পারবে না।

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার কথা উল্লেখ করে গুতেরেস বলেন, ‘এ ধরনের ভয়ঙ্কর ঘটনাও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের হামলাকে ন্যায়সঙ্গত হিসেবে প্রমাণ করতে পারে না। গাজার সব অধিবাসীকে শাস্তি দেওয়া আইনসিদ্ধ নয়।’

পরে আরও এক বার্তায় গুতেরেস বলেন, সশস্ত্র সংঘাতে জড়িত কেউই আন্তর্জাতিক আইনের আওতার বাইরে নয়। এক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত মেনে চলতে হবে। তিনি বলেন, ‘পার্থক্যের নীতি ও আক্রমণের সতর্কতা বিষয়ক প্রবিধানগুলোসহ আন্তর্জাতিক মানবিক আইন অবশ্যই মেনে চলতে হবে।’

এদিকে, অধিকৃত পশ্চিম তীরের তুবাস শহরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর ভয়ঙ্কর যুদ্ধের খবর দিয়েছে আলজাজিরা। রাতে পরিচালিত এই হামলায় ইসরায়েলি বাহিনী সামরিক যানবাহন ও বুলডোজার ব্যবহার করে। সেখানে ভারী গোলাবর্ষণ ও বিস্ফোরক ব্যবহারের কথা জানিয়েছে গণমাধ্যমটি। এ ঘটনায় দুজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পশ্চিম তীরের বিভিন্ন শহরেও ইসরায়েলি হামলার পাশাপাশি ফিলিস্তিনিদের গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

অন্যদিকে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারা এডেন উপসাগরে একটি মার্কিন বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুতি নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা জানিয়েছে, ফিলিস্তিনের বন্দরের দিকে যাত্রার সময় মার্কিন জাহাজটিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে।

এদিকে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, গাজায় মানবিক দুর্যোগ ঠেকাতে ও দুর্ভিক্ষের ঝুঁকি এড়াতে ইউএনআরডব্লিউএর তৎপরতা অত্যাবশ্যক।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31