IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা,

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা,

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজায় সকল ধর্মমতের ও আদর্শ অনুষারিদের ক্ষেত্রমত সহযোগিতা.সহমর্মিতা,শৃঙ্খলাবোধ বজায় রাখার নিমিত্তে রাজশাহীর বাঘায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭-১০-২০২৪)দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা উপজেলা নির্বাহি অফিসার বলেন, এ বছর বাঘা উপজেলায় ৪৮ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। যা গত বারের তুলনায় এবার বেশি। প্রতিমা নির্মাণ হতে বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তার নিশ্চিত করতে পুলিশ, আনসার সদস্যগণ স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমের দায়িত্ব সমন্বয়ে মন্ডপ ভিত্তিক স্বেচ্ছাসেবীরা কাজ করবে। পূজামন্ডপ ও মন্ডপের আশেপাশে সকল প্রকার নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার পরিহার, অনুমতি ব্যতিত কোন পার্শ্ববর্তী স্থানে মেলা/যাত্রা অনুষ্ঠানের করা যাবে না।

সীমান্ত এলাকায় স্থাপিত পূজা মন্ডপ সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবিকে সতর্কতামূলক কার্যক্রম/পদক্ষেপ গ্রহণসহ প্রত্যেক পূজামন্ডপে অগ্নিনির্বাপন ব্যবস্থা নিশ্চিত করতে পূজামন্ডপের আশেপাশে পর্যাপ্ত পরিমান পানি, বালি ও ভেজা বস্তা রাখার জন্য পূজামন্ডপের সভাপতি ও সম্পাদককে অনুরোধ জানানো হয়। মন্ডপ কমিটির সভাপতির স্বাক্ষরে- গঠিত স্বেচ্ছাসেবী কমিটির সকল সদস্যদের মোবাইল নম্বর সংযুক্ত পরিচিতি কাডর্, দূর্গাপূজা চলাকালীন (রাত্রীকালীন) সময়ে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বাঘা জোনাল অফিসের ডিজিএমকে অনুরোধ করা হয়। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারগণ ভিজিলেন্স টিমের দায়িত্ব পালন করবেন বলে জানান নির্বাহি অফিসার।

সভায় সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত),উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদক, হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সম্পাদক,পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন-কৃষি অর্ফিসার শফিউল্লাহ সুলতান, প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের কর্মর্কতা মুনসুর আলী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

বাঘা উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু, সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা জানান,গত বছর ৪৭টি মন্ডপে পূঁজার আয়োজন করা হয়েছিল। এবার ৪৮টি মন্ডপে পূঁজার আয়োজন করা হয়েছে। অফিসার ইনচার্জ(ওসি) আবু সিদ্দিক জানান,নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31