IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় জেলা বিএনপি নেতা আবু সাঈদ চাদের পূজামন্ডপ পরিদর্শন

বাঘায় জেলা বিএনপি নেতা আবু সাঈদ চাদের পূজামন্ডপ পরিদর্শন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান করেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ। এ সময় তিনি দুর্গাপূজা নিরাপদে পালন ও পূজামন্ডপের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি আরো বলেন,তারেক রহমান দেশের পরিবর্তন চান। এটা বাস্তবায়নে রাজনীতি থেকে ব্যবসা উৎখাত করতে হবে। শুক্রবার ১১-১০-২০২৪ শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে বাঘা পৌরসভার নারায়নপুর সার্বজনীন দুর্গা মন্দির (পালপাড়া),ঘোষপাড়া,আড়নি পৌরসভার কালিমন্দির,বাউসার দিঘাসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন আবু সাঈদ চাদ ।

জুম্মার নামাজের পর নারায়নপুর সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি মনিমোহন পান্ডের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত-শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব,বাঘার বাসিন্দা রথীন্দ্রনাথ দত্ত বলেন,অসম্প্রদায়িক চেতনায় উপজেলার ৪৮টি মন্দিরে নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে বলেন,গত বছর ৪৭টি মন্দিরে পুজা অনুষ্ঠিত হয়েছিল। এবছর রাজনৈতিক,প্রশাসনের সহযোগিতায় উপজেলার সকল মন্দিরে উৎসাহ উদ্দীপনায় পুজা হচ্ছে।
বিএনপি নেতা আব্দুস সালামের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,সদস্য সচিব আশরাফ আলী মলিন,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম,সাবেক সভাপতি আমজাদ হোসেন খান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অপুর্ব কুমার সাহা প্রমুখ। উপস্থিত ছিলেন-বিএনপি নেতা মোখলেচুর রহমান,কামাল হোসেন,মাসুদ করিম টিপু, আব্দুল কাদের মোল্লা,আসলাম আলী,আব্দুল লতিফ,আফাজ উদ্দীন,সহিদুল ইসলাম,শফিকুল ইসলাম,আমিরুল ইসলাম, তহিদুল ইসলাম,আহসান মাহমুদ আজমল,ছাত্র দল নেতা টনি আহমেদসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উপজেলার প্রতিটি মন্দিরে দুই হাজার করে নগদ টাকা দিয়েছেন বিএনপি নেতা আবু সাঈদ চাদ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31