IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে পুকুরের মাছ লুটের অভিযোগ

বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে পুকুরের মাছ লুটের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় দেশীয় অস্ত্র নিয়ে দলবলে বাড়ি ঘেরাও করে পুকুর থেকে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। মাছ লুটের ঘটনায় শনিবার বাগমারা থানায় জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মৎস্যচাষি রুবেল হক। মাছ লুটের এমন ঘটনা ঘটেছে উপজেলার গনিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামে। পোড়াকয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে রুবেল হকের দুটি পুকুর থেকে মাছ লুটের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে মৎস্যচাষীর।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ১ টার দিকে রুবেল হকের বাড়ি ঘেরাও করে পাশের দুটি পুকুর থেকে মাছ লুটের ঘটনা ঘটায় সন্ত্রাসী বাহিনী। বাড়ির পাশের পুকুর থেকে মাছলুট করলেও সন্ত্রাসীদের হাতে থাকা দেশীয় অস্ত্রের ভয়ে বের হতে পারেনি পুকুর মালিকরা। ওই সময় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সরকারি জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলেও তৎক্ষণাত আইনগত কোন সহযোগিতা পাননি।

বিষয়টি নিয়ে পরবর্তীতে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে পুকুর মালিক। লুট করা মাছ মাদারিগঞ্জ বাজারের শরিফুল ইসলামের প্রত্যয় মৎস্য আড়তে বিক্রয় করে তারা। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনীর সহযোগিতায় এক চালানের ৪২ হাজারের অধিক টাকা জব্দ করা হয়। সেই টাকা সন্ত্রাসী বাহিনী নিয়ে যেতে পারেনি। বর্তমানে একটি চালানের টাকাগুলো ওই মৎস্য আড়তের মালিকের নিকটে আছে। বেশ কয়েকগাড়ি মাছ লুট করা হলেও অন্য গাড়ির কোন খবর পাওয়া যায়নি। মাছ লুটের ঘটনায় দায়েরকৃত অভিযোগে ১০ জনের নাম উল্লেখ সহ ৩০-৩৫ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে। মাছ লুট হওয়া ওই দুটি পুকুর মাছচাষিদের ক্রয় ও লীজকৃত বলে জানা গেছে।

অভিযোগকারী বলেন, গনিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মহব্বত হোসেন সহ তার সহযোগী মহাসীন আলী ও মাহাতাব হোসেনের নেতৃত্বে প্রায় ৪০-৪৫ জন মিলে মাছলুট করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ২৫-২৬ বছর ধরে মাছচাষ করে আসছে অভিযোগকারী রুবেল হক এবং তার পিতা। মাছ লুটের সাথে জড়িতরা হলেন, আচিনঘাট গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মহব্বত হোসেন, চকমহব্বতপুর গ্রামের সমশের আলীর ছেলে মহাসীন আলী ও মাহাতাব হোসেন, একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাজমুল হোসেন, নাহিদ ও নাইম, মৃত মেহেরের ছেলে আনিছুর রহমান, মসলেমের ছেলে আজিজ, গনিপুর গ্রামের আব্দুল এর ছেলে বাবলু ও জালাল।

অভিযোগকারী মাছচাষি রুবেল হক বলেন, আমার পুকুর থেকে রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় মাছ লুট করা হয়েছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। ২৫-২৬ বছর থেকে ওই দুটি পুকুরে মাছ চাষ করে আসছি আমরা। ওই দুটি পুকুরের মধ্যে একটি ক্রয়কৃত এবং অন্যটি লীজকৃত।

রুবেল হকের পিতা আব্দুল মজিদ বলেন, অস্ত্র নিয়ে তারা আমাদের বাড়ির চারপাশ ঘিরে রাখে যাতে কেউ বের হতে না পারি। নিরুপায় হয়ে ট্রিপুল নাইনে ফোন করলেও কোন সহযোগিতা পাওয়া যায়নি। তারা অবৈধ ভাবে অস্ত্র নিয়ে আমার ছেলের চাষকৃত পুকুর থেকে সন্ত্রাসী কায়দায় মাছ লুট করেছে।

এদিকে মাদারিগঞ্জ বাজারের প্রত্যয় আড়তের মালিক শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কয়েকজন ব্যক্তি আমার আড়তে মাছ বিক্রয় করতে আসে। সেই মাছ ওজন করে নেয়া হয়। এক চালানে ৪২ হাজারের কিছু বেশি টাকার মাছ বিক্রয় করা হয়। পরে পুকুর মালিকরা এসে বাঁধা দিলে তাদেরকে টাকা দেয়া হয়নি। মাছ বিক্রয়ের ওই টাকা আমার কাছেই আছে।

অভিযুক্ত মহব্বত হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ তিনি প্রথমে সাড়া না দিলেও। পরে কল রিসিভ করেন। সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি পরে কথা বলবেন বলে কল কেটে দেন।

এ ঘটনায় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাছ লুটের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31