IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> ধামইরহাটে এইচপিভি টিকা বিষয়ক সমন্বয় সভা

ধামইরহাটে এইচপিভি টিকা বিষয়ক সমন্বয় সভা

ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হযেছে। গত ২২ অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে অনুষ্ঠিত সমন্বয়য় সভায় সভাপতিত্ব করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম। সভায় বিস্তারিত আলোকপাত করেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নিয়াজ মোস্তাক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ধামইরহাট থানার এস আই উজ্জল মিয়া, ধামইরহাট প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক মাসুদ সরকার, মাধ্যমিক প্রধান শিক্ষক মুকুল হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, ‘পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রীরা এবং ১০ বছর থেকে ১৪ বছর বয়সীরা এইচপিভি টিকার অন্তর্ভুক্ত হবেন। আগামী ২৩ অক্টোবরের মধ্যে টিকা প্রদানের জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে। টিকা কার্যক্রম সফল করতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য ২৪ অক্টোবর সকাল ১০ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031