IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে খাস জায়গার বাঁশ কেটে স্থাপনা নির্মাণের অভিযোগ

তানোরে খাস জায়গার বাঁশ কেটে স্থাপনা নির্মাণের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে খাস জায়গার বাঁশ ও গাছপালা কেটে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কলমা ইউনিয়ন ইউপির শংকর পুর গ্রামে ঘটে রয়েছে এমন ঘটনা। এঘটনায় গ্রামবাসীর পক্ষে ঈদুল আযহা নামের এক ব্যক্তি দখলদার পশু চিকিৎসক সামাউন আলী ও শহিদুল ইসলাম কে বিবাদী করে বুধবার উপজেলা নির্বাহীর দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ উল্লেখ, উপজেলাধীন ০১ নং কলমা ইউনিয়নের ০৮ নং ওয়াডের শংকরপুর গ্রামে০১ নং খতিয়ান ভুক্ত পুকুরটি পূর্বে শংকরপুর গ্রামবাসির দখলে ছিলো উক্ত পুকুরটি ভূমি কর্তৃক লীজ গ্রহনকারী শহিদুল ইসলাম। নিম্ন তফশীল বর্ণিত পুকুরটি বর্তমানে বিবাদী সামাউন ও শহিদুল মিলে জোরপূর্বক প্রটেকশন ওয়াল নির্মাণ করে এবং উক্ত পুকুরটির নামা ওঠার রাস্তটি (খাস) জবরদখল করে বাড়ি নির্মানের প্রস্তুতি নিচ্ছে। আমরা গ্রামবাসি বাধাদিলে আমাদেরকে গালি গালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। আমরা গ্রামবাসি অসহায় ও বিপদে পড়েছি।

সরেজমিনে দেখা যায়, শংকরপুর গ্রামের পাকা রাস্তার উত্তরে পুকুর। পুকুরে প্রটেকশন ওয়াল নির্মাণ করা আছে। পুকুরের পশ্চিম দিকের বেশকিছু বাঁশ কেটে সাবাড় করা হয়েছে। পুকুরের পশ্চিম বালু ও দক্ষিণে ইট ফেলা আছে। বালু স্তুপ সংলগ্ন জায়গায় বেশকিছু গাছ রোপন করা আছে।

গ্রামের বেশকিছু লোকজন জানান, অতীতে পুকুরে গোসল করা সহ গরু মহিষ গোসল করানো হত এবং প্রয়োজনীয় কাজ করা হত। কিন্তু সরকারের পতনের পর পুকুরে চলাচলের জায়গায় গাছ রোপন, ইট ও বালু রাখা হয়েছে। নিষেধ করলেও তারা শোনেনা। ক্ষমতার দাপটে সবকিছু করছে। কারন সামাউনের এক ভাই প্রশাসনে কর্মরত। আর সে পশু চিকিৎসক প্রভাব শালী।

সামাউনের পিতা সুলতান আলী জানান, এক থেকে দেড় শতক জায়গা খাস আছে। স্থাপনা করতে নিষেধ করেছে তহসিল অফিস থেকে। কিন্তু গাছ রোপন করতে বলেছে। এজন্য গাছ রোপন করা হয়েছে।

সামাউন জানান, আমার ক্রয়কৃত জায়গা। আমি বাড়ি নির্মাণ করব। খাস জায়গা বাদ রেখেই করা হবে। বাঁশ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদ উত্তর দিতে পারেন নি।

অভিযোগ কারী ঈদুল আযহা জানান, গ্রামের প্রায় লোকজন মানা করার পরও সবকিছুই করবেন প্রভাব শালী সামাউন। তার ভয়ে কেউ কথা বলতে পারেনা। সে সবাই কে ম্যানেজ করে খাস জায়গায় স্থাপনা নির্মাণ করবেন।

উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম বলেন, অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31