IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতে বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতে বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। সোমবার (৪ নভেম্বর) উত্তর প্রদেশের আগ্রার কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত যুদ্ধবিমানটি উন্নত সংস্করণের মিগ।

ভারতে দুই মাসের মধ্যে এটি দ্বিতীয় মিগ-২৯ দুর্ঘটনা। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে আরেকটি মিগ-২৯ রাজস্থানের বারমেরে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনার সময়ও পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছিলেন।

এদিকে, ঠিক কী কারণে সোমবারের এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। ভারতের বিমান বাহিনীও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া জানায়নি। ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত মিগ-২৯ প্রশিক্ষণের কাজে ব্যবহার হচ্ছিল।

একটি ভিডিওতে দেখা যায়, আগ্রার সোঙ্গা গ্রামের একটি খোলা মাঠে বিমানটিতে আগুনে জ্বলছে। স্থানীয় লোকজন জ্বলন্ত বিমানের কয়েক ফুট দূরে দাঁড়িয়ে রয়েছে।

মিগ-২৯ সোভিয়েত রাশিয়ার সময়ে তৈরি একটি এয়ার সুপিরিওরিটি ফাইটার জেট। ন্যাটো এটিকে ‘ফুলক্রাম’ ও ভারতীয় নাম ‘বাজ’। ভারতীয় বিমান বাহিনীতে এটি ১৯৮৭ সালে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। এই ফাইটার জেটের তুলনামূলকভাবে নিরাপদ ট্র্যাক রেকর্ড রয়েছে।

সূত্র: এনডিটিভি

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31