IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে ৩ দিন ব্যাপীবনসাই প্রদর্শনীর উদ্বোধন

রাজশাহীতে ৩ দিন ব্যাপীবনসাই প্রদর্শনীর উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বনসাই সোসাইটির আয়োজনে ৩দিন ব্যাপী ২২তম বার্ষিক বনসাই প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় নগরভবনের গ্রীন প্লাজা চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বনসাই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মহোদয় বলেন, বনসাই এটি একটি জীবন্ত ভাস্কর্য। একটি গাছকে অতি কাছে থেকে মুগ্ধ হয়ে দেখা বনসাই। নগর সভ্যতার বিকাশের অনেক আগেই এই শিল্পের বিকাশ ঘটেছে, রয়েছে এর নানান ইতিহাস। চীন ও জাপানের প্রাচীন ইতিহাসে এই শিল্প চর্চার প্রমাণ মেলে। এটি বহু বছরের পুরণো একটি শিল্প। বনসাই শুধু শখের নই এটি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিটি গাছ অনেক দামে বিক্রি হয়। এই শিল্পের একটি বড় মার্কেট রয়েছে। এই ধরণের প্রদর্শনীর আয়োজন করাই আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। এর আগে প্রদর্শিত বিভিন্ন প্রজাতির বনসাই গাছ পরিদর্শন করেন তিনি।

রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটুর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু: যহুর আলী, রাজশাহী বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক সারোয়ার মুর্শেদ, রাজশাহী বনসাই সোসাইটির সহ-সভাপতি রেহানা চৌধুরী। প্রদর্শনী ৭- ৯ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

রাজধানী সাইকেল ও লুমিনাস প্রোপার্টিস সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে ১৮ জন শিল্পীর ৪০ প্রজাতির গাছ রয়েছে সর্বমোট ২৩৫টি বনসাই গাছ স্থান পেয়েছে। উল্লেখযোগ্য গাছের মধ্যে বট, পাইকর, লাইকর, শ্যাওড়া, ঘুর্নিবীচি, তমাল, বৈচি, জিলাপি, তেঁতুল, কামিনী, ফাইকাস প্রজাতির মধ্যে বেনজামিনী, রেচুসা, রামফি, লংআইল্যান্ড, গোল্ডেন ভাইরেন্স, বাগান বিলাস, বাওবাব, জেড, চাইনাবট, থাইচেরী, কতবেল, রঙ্গন ছাড়া বিভিন্ন প্রজাতির বনসাই গাছ রয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31