IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> বিনোদন >> হঠাৎ আবেগঘন পোস্টে এ কী লিখলেন অভিনেত্রী কাজল

হঠাৎ আবেগঘন পোস্টে এ কী লিখলেন অভিনেত্রী কাজল

ধূমকেতু নিউজ ডেস্ক : আসছে বলিউড অভিনেত্রী কাজলের নতুন ছবি। আর সেই ছবির শুটিং শেষে তিনি একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলেন। সেই সঙ্গে আবেগঘন পোস্টে সহকর্মীদের উদ্দেশ্যে লিখলেন। বিশেষ করে যিশু সেনগুপ্তের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিলেন এ অভিনেত্রী।

এদিন কাজল সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবিগুলো পোস্ট করেছেন, সেখানে প্রথম ছবিতে তাকে তার ছবির গোটা টিমের সঙ্গে দেখা গেছে। অভিনেত্রীর পরনে শার্ট ও কালো প্যান্ট। কেককাটা, তারপর একে অন্যকে সেই কেক খাইয়ে দিতেও দেখা যায় তাদের।

এসব ছবি পোস্ট করে কাজল লিখেছেন— অ্যান্ড, ইটস র্যাপ। আরও একটি প্রজেক্ট শেষ হলো। আরও একটি পরিবার বিয়োগ হবে। আরও একটি ম্যারাথন শেষ হলো। আমি এই মানুষগুলোর কাছে খুবই কৃতজ্ঞ। এত সুন্দর ও দুর্দান্ত অভিজ্ঞতা দেওয়ার জন্য যিশু সেনগুপ্ত, নিরঞ্জন, বানি আন্টি তোমাদের সবাইকে খুব মিস করলাম। তোমরাও কেককাটা মিস করলে। ছবিও। কিন্তু আমরা একে অন্যকে আরও বেশি মিস করব। আমাদের আবার জলদিই দেখা হবে।

কাজলের এই ছবি শেয়ার করতেই অনেকেই অনেক মন্তব্য করেছেন। তার এক ভক্ত-অনুরাগী জানিয়েছেন— আপনার নতুন ছবি, নতুন কাজ আসছে জেনে তারা দারুণ খুশি। যদিও কোথায় শুটিং হয়েছে, কোন প্রজেক্টের জন্য শুটিং হয়েছে, সেসব মোটেই জানাননি অভিনেত্রী তার পোস্টে।

উল্লেখ্য, কাজল অভিনীত করণ অর্জুন ছবিটি কিছু দিন আগেই আবার বড়পর্দায় পুনরায় মুক্তি পেয়েছে। সেই ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিটিতে তার সঙ্গে ছিলেন শাহরুখ খান, সালমান খান, ওমরেশ পুরী, মমতা কুলকার্নি প্রমুখ। দুই ভাইকে ঘিরে আবর্তিত হয়েছিল এই ছবির গল্প, যারা পুনর্জন্ম লাভ করেছিলেন।

সম্প্রতি কাজলকে শেষবার দো পাত্তি সিরিজে দেখা গিয়েছিল। সেখানে তার সঙ্গে ছিলেন কৃতি শ্যানন ও শাহির। এই সিরিজটির প্রযোজনা করেছেন কৃতি। আগামীতে কাজলকে মহারাগনি: কুইন্স অব কুইন্সে দেখা যাবে। এটি একটি থ্রিলার। পরিচালনা করেছেন চরণ তেজ উপ্পালাপতি। সেখানে তার সঙ্গে প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহ, যিশু সেনগুপ্ত থাকবেন। এ ছাড়া থাকবেন আদিত্য শীল, প্রমোদ পাঠক।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news