IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

মোহনপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা। এসময় জাতীয় দিবস দুটি সফল করার জন্য বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন ও উন্মুক্ত মতামত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেলা ১১ টায় আলোচনা সভা এবং সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে (৩১ একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাঙ্কণ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়াও ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা অনুষ্ঠান হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, ডাঃ শেখ মোঃ ইয়াসিন আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি জোবায়দা সুলতানা, উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিঃ দাঃ) আসাদুজ্জামান, উপজেলা বিএনপি আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব অর রশিদ, সদস্য সচিব বাচ্চু রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা আমির অধ্যাপক জিএম আব্দুল আওয়াল, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, কৃষকদল সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবকদল সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ, কেশরহাট বনিক সমিতি সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার এম এ মান্নান, প্রাণী সম্পদ অফিসার খন্দকার সাগর আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার রশিদা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা, কেশরহাট ডিগ্রি কলেজ অধ্যক্ষ গিয়াস উদ্দিন, ধুরইল ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জাহানাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,গন্যমান্য ও সাংবাদিকবৃন্দ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31