IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানালার গ্রীল ভেঙে অফিসের প্রধান সহকারী ও ক্যাশিয়ারের রুমে ঢুকে নগদ ২ লক্ষ ২৮ হাজার টাকা চুরি হয়েছে । তবে অন্য মালামাল চুরি হয়েছে কি না তা এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ।

গভীর রাতে এ চুরি সংঘটিত হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চুরির বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিস ফারহানা জানান, মঙ্গলবার গভীর রাতে আউটডোর রুমের জানালার গ্রীল কেটে ভেতরে চোর প্রবেশ করে প্রধান সহকারী ও ক্যাশিয়ার রুমের আলমিরার তালা ভেঙে ২ লক্ষ ২৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।এছাড়া কাগজ পত্রাদি তচনছ করে। তাদের রুমে ল্যাপটপ ছিল কিন্তু সেটি নেয়নি চোরেরা। তবে জরুরি কোন কাগজ পত্রাদি খোয়া গেছে কি না তা এখনো সনাক্ত করতে পারছিনা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

আপনার নাইটগার্ড রাতে ডিউটি না করে পিকনিক এবং জুয়া খেলে।তাছাড়া দুই জন নাইটগার্ড থাকার পরও কেন চুরি হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দিন আগে এমন অভিযোগ শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি।
স্থানীয়রা বলছে এই হাসপাতালে প্রায়ই এই চুরির ঘটনা ঘটে। কখনো আবাসিক কোয়ার্টারে কখনো হাসপাতালে আসা রোগীর স্বজনদের মোটরসাইকেল চুরি হওয়ার কথা শোনা যায়। এখন পর্যন্ত চুরি হওয়া কোন জিনিস আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে পারেনি। তবে নাইটগার্ড থাকার পরও যদি চুরি হয়। তাহলে এমন নাইটগার্ড না থাকায় ভালো।

গোলাম রব্বানী ও বেলাল হোসেন নামে দুই জন নাইটগার্ডের সাথে কথা হলে তারা জানান, প্রতিদিনের মতো গতকাল রাতেও স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশ দেখাশুনা করেছি। দায়িত্বে কোন অবহেলা ছিলো না।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী বলেন, বিষয়টি জানার পর আমি সাথে সাথে হাসপাতালে গেছি। তথ্য উদঘাটনের চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দেন নি কতৃপক্ষ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31