IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দি বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড পেল ইয়্যাস

দি বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড পেল ইয়্যাস

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী যুব জলবায়ু সম্মেলন ২০২৪ এ “দি বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড” পেয়েছে রাজশাহীর উন্নয়ন, গবেষণাধর্মী স্বেচ্ছাসেবী ও যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস।

গতকাল (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক সে¦চ্ছাসেবী দিবসে বরেন্দ্র অঞ্চলের তরুণদের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর আয়োজনে ‘নগর যুবদের অঙ্গীকার, জলবায়ু সুবিচার’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয় রাজশাহী যুব জলবায়ু সম্মেলন ২০২৪।

ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র বিগত ১ বছরের কার্যক্রম ও উদ্যোগ গুলোকে বিবেচনাকরে এই “দি বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। পুরস্কার গ্রহণ করেন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সাধারণ সম্পাদক তরুন নেতা ও পরিবেশ আন্দোলন কর্মী মো. আতিকুর রহমান আতিক।

এছাড়াও আরো ৯ টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে। এবারের আয়োজনে ‘দি বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেয়েছে বরেন্দ্র ইয়ুথ ফোরাম, ‘দি বেস্ট ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেয়েছে টাটকা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সোহেল হোসাইন সাগর ও স্বচ্ছলতা এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সালমান ফার্সী, ‘দি বেস্ট ইয়ুথ ওমেন অ্যাওয়ার্ড’ সিমা মারডি, ‘দি বেস্ট ইয়ুথ অর্গানাইজার অ্যাওয়ার্ড’ পেয়েছে নবজাগরণ ফাউন্ডেশন এর সাবেক সভাপতি ও উপদেষ্টা রাসেল সরকার, ‘দি বেস্ট বরেন্দ্র ক্লাইমেট অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি শাইখ তাসনীম জামাল, ‘দি বেস্ট ইয়ুথ ইনভাইরোনমেন্টাল জার্নালিজম অ্যাওয়ার্ড’ পেয়েছে আফসানা মিমি, ‘দি বেস্ট ইয়ুথ কালচারাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে সবনাজ মোস্তারি স্মৃতি, ‘দি বেস্ট কোস্টাল ক্লাইমেট অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে রাইসুল সরকার, ‘দি বেস্ট ইয়ুথ মোটিভেটর অ্যাওয়ার্ড’ পেয়েছে প্রচেষ্টা জনকল্যাণ সংস্থার সভাপতি মোখলেসুর রহমান।

রাজশাহী যুব জলবায়ু সম্মেলন ২০২৪ এর সমাপনী আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. বিধান চন্দ্র দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও বারসিক এর পরিচালক পাভেল পার্থ, কৃষি পদকপ্রাপ্ত কৃষক মো. নুর হোসেন, সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর চেয়ারম্যান মো. মিজানুর রহমান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলীসহ প্রমুখ।

প্রসঙ্গত, রাজশাহীর উন্নয়ন গবেষণাধর্মী যুব ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস “তারুণ্যের জয় হবে নিশ্চয়ই” এ প্রত্যয়ে বিগত ২০১৫ সাল থেকে রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলে পরিবেশ-প্রতিবেশ, প্রাণ-প্রকৃতি, প্রাণবৈচিত্র্য, জীববৈচিত্র্য সুরক্ষা, মানুষসহ সকল প্রাণের জন্য নিরাপদ খাদ্য ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিতকরণ, নিরাপদ সড়ক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মৌলিক ও সাংবিধানিক অধিকার বাস্তবায়ন, সকল প্রাণের জন্য নিরাপদ, বাসযোগ্য,

অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, অভিঘাতসহনশীল, শ্রদ্ধাশীল, বৈচিত্র্যপূর্ণ, মানবিক সমাজ বিনির্মাণ এবং নদ-নদী, পুুকুর-জলাশয়-জলাধার-জলাভূমি সুরক্ষাসহ সমসাময়িক নানা ইস্যুতে কাজ করে যাচ্ছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31