IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১৬ কার্টুন দুম্বার মাংস বিতরণ

মোহনপুরে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১৬ কার্টুন দুম্বার মাংস বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় সৌদি আরব সরকারের উপহারের ১৬ কার্টুন দুম্বার মাংস এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ই ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে দুম্বার মাংস নিজ হাতে এতিম শিশুদের হাতে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তরিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, সৌদি আরব সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুস্থ, অভাবগ্রস্থ ও এতিমদের। সেই লক্ষ্যে ১৬ কার্টুন দুম্বার মাংস উপজেলার ৩৩ টি এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে। সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় প্রতিটি কার্টনে ২০ কেজি করে দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। যা শিক্ষার্থীদের মাঝে আনুপাতিক হারে বিতরণ করা হয়েছে। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা দুম্বার মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত কয়েক বছরে কোন মাদ্রাসা বা এতিমখানায় দুম্বার মাংস বিতরণ করা হয়নি। এমনকি কখন আসতো, কারা সেই মাংস পেত সেগুলো আমাদের জানার সুযোগ ছিলো না। তবে এবারই উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা মাংস পেয়েছি। এগুলো আমাদের এতিম শিশুরা সবাই মিলে খাবে। এজন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31