IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীর পালপুর ধরমপুর কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

গোদাগাড়ীর পালপুর ধরমপুর কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পালপুর ধরমপুর মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মালেক ও অফিস সহকারী আয়েশ উদ্দিন অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কলেজ মাঠে পালপুর ধরমপুর কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য ও মানপত্র পড়ে শোনান কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.আব্দুর রহমান মুহাসেনী। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ মাহফুজুর রহমান আখন্দ।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর আসরাফুল আলম রবি,রাজশাহী টিচার্স কলেজর সাবেক অধ্যক্ষ আফজাল হোসেন, চব্বিশনগর উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম মাসুদ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার আখতারুজ্জামান,রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. সাদিকুল ইসলাম কলেজেরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায়ী অনুষ্ঠানে হামদ নাত পরিবেশনা করেন,মনোয়ার হোসাইন।

বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনার করেন অত্র কলেজের আইসিটি বিভাগের শিক্ষক ড.ওবায়দুল্লাহ। বিদায় অনুষ্ঠানে অতিথিরা বিদায়ী অধ্যক্ষ আব্দুল মালেক ও অফিস সহকারী আয়েশ উদ্দীনের কর্মজীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ক্রেষ্ট ও ফুলসহ বিভিন্ন শুভেচ্ছা উপহার বিদায়ী অধ্যক্ষের হাতে তুলে দেওয়া হয়। তাদেরকেও কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31