IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল)বিতরণ করেন ইউএনও

বাঘায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল)বিতরণ করেন ইউএনও

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : জনসেবার জন্য প্রশাসন। কথায় নয়,কাজে প্রমান করতে জনসম্পৃক্ততায় এগিয়ে যেতে চান বাঘার উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। সরকারের নির্দেশনা মতে সকলের সহযোগিতায় নিরলস প্রচেষ্টা তার। অফিসিয়াল কাজের ফাঁকে রাতেও যাচ্ছেন নিম্ন আয়ের সুবিধা বঞ্চিতদের কাছে শীতবস্ত্র (কম্বল) নিয়ে। পথচারি,ফুটপাতের সুবিধাভুগি শীতার্ত মানুষদের হাতে তুলে দিচ্ছেন শীতবস্ত্র (কম্বল)।

প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে পাওয়া শীতবস্ত্র (কম্বল), উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তৃতীয় লিঙ্গসহ এতিমখানা, বৃদ্ধাশ্রম,মাদ্রাসা, গুচ্ছ গ্রাম,পথচারি,ফুটপাতের সুবিধাভুগি শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার- সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলিসহ উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের নিয়ে ওইসব এলাকায় গিয়ে সুবিধাবঞ্চিতদের হাতে শীত বস্ত্র তুলে দেন।

জানা যায়,সরকারি বরাদ্দের টাকায় কেনা কম্বল উপজেলার সাতটি ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। বিতরণের ক্ষেত্রে, জেলা প্রশাসকের দিক নির্দেশনায় কখনো নিজে আবার কখনো তার উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারের তদারকির মাধ্যমে বিতরণ করা হচ্ছে। চলমান প্রক্রিয়ায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি ) কথা হলে তিনি জানান, শুধু শীতবস্ত্র বিতরণই নয়,জনসেবার ক্ষেত্রে উপজেলার প্রতিটি দপ্তর জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুল হাসান জানান,প্রতি ইউনিয়নে সাড়ে ৪ শত পিচ করে বরাদ্দ দেওয়া হয়েছে।

শীতবস্ত্র (কম্বল) পাওয়া সরেরহাট কল্যাণী শিশু সদন ও বৃদ্ধাশ্রমের খাদিজা বেওয়া বলেন, উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে শীতবস্ত্র (কম্বল) দিয়ে গেছেন।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31