IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রেস্তোরাঁয় ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

রেস্তোরাঁয় ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : রেস্তোরাঁয় ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্বারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখা। সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষনা মোতাবেক সারাদেশের মতো বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে আজ ১৬ জানুয়ারী ২০২৫ বৃহস্পতিবার নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেস্তেরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহীর সাধারণ সম্পাদক জনাব মাসুদুর রহমান রিংকু, তিনি তার বক্তব্যে সরকার ঘোষিত বর্ধিত ভ্যাট প্রত্যাহার সহ ০১। ভ্যাটের হার ৩% করতে হবে এবং স্ট্রীট ফুডসহ সকল প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনতে হবে। ০২। সম্পূরক শুল্ক (ঝউ) নামক অতিরিক্ত ভ্যাট সম্পূর্ন প্রত্যাহার করতে হবে। ০৩। দোকান ভাড়ার উপরে ১৫% ভ্যাট প্রত্যাহার করতে হবে। ০৪। ভ্যাট আদায়ের নামে মামলা ও প্রিভেন্টিভ ভীতি প্রদান হতে বিরত থাকা এবং ভ্যাট আদায়কারী ব্যবসায়ীদের সাথে সম্মানজনক আচরন করতে হবে। ০৫। রেস্তোরাঁ খাতে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে। ০৬। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ব্যতীত কাউকে ট্রেড লাইসেন্স দেওয়া যাবে না। ০৭। রেস্তোরাঁ শিল্পের উপর যেকোন সিদ্ধান্ত আরোপের পূর্বে বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির সাথে আলাপ করতে হবে। ০৮। রেস্তোরাঁ শিল্পকে সরকারী প্রনোদনার আওতায় আনতে হবে এবং স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে। এই

৮ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবী জানান। মানববন্ধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির রাজশাহীর উপদেষ্টা এহসানুল হুদা দুলু, সহ-সভাপতি এস এম সিহাব উদ্দিন, মাহবুব আলম, যুগ্ম সম্পাদক আবু তাহের ও রাশেদ ইসলাম, আইটি সম্পাদক নাবিলা নওরিন মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন, নির্বাহী সদস্য অলিভ, গোলাপ সরদার, মুর্শেদ শাকিল প্রমুখ। মানববন্ধন শেষে রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31