IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বিএনপি’র দুই গ্রুপে মাঝে উত্তেজনা

পুঠিয়ায় খাসপুকুর ইজারা নিয়ে

বিএনপি’র দুই গ্রুপে মাঝে উত্তেজনা

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় খাসপুকুর ইজারা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে বিএনপি’র দুই গ্রæপের মাঝে উত্তেজনা দেখা দিয়েছিল। পরে দুই গ্রæপই পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে দুইপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকটে লিখিত অভিযোগ দিয়েছেন। নজরুল ইসলাম মন্ডলের গ্রæপের নেতাকর্মীরা সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে উপজেলা ভূমি কমিশনার নিকটে অবৈধ ইজারা প্রক্রিয়া বাতিল এবং বন্ধ রাখার দাবি জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রকৃত নিবন্ধিত মৎস্যজীবী সমবায় সমিতি মাধ্যমে খাসপুকুরগুলো ইজারা দেওয়ার দাবির তুলেছেন নজরুল ইসলাম গ্রæপ। উপজেলায় আটটি মৎস্যজীবী সমবায় সমিতি রয়েছে। কিন্তু বর্তমানে মৎস্যজীবী সমবায় সমিতি কোনোটিতেই প্রকৃত মৎস্যজীবী সদস্য নেই। অভিযোগগে আরো বলা হয়েছে, প্রকৃত মৎস্যজীবী নিয়ে খাসপুকুরগুলো ইজারা দেওয়া হোক এবং সমিতির সকল সদস্যগণ মাছচাষ, শিকার ও বিপননের সাথে জড়িত হতে হবে। যে আটটি সমিতি রয়েছে তারা বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলের অবৈধ সমিতি ও রাজনৈতিক বিবেচনায় অ-মৎস্যজীবীই বেশিরভাগ রয়েছে। যারা মৎস্যজীবী সমবায় সমিতি সদস্য আছেন তাদের কাগজপত্র সঠিকভাবে যাচাই-বাছাই করে উপজেলা সরকারি জলমহাল ইজারা দিতে হবে।

ফ্যাসিষ্ট সরকারের পতন হলেও ফ্যাসিষ্ট সরকারের দোসরা এবং সেই সময়ের সন্ত্রাসী গোষ্ঠীর সংঘবদ্ধ চক্র ও স্থানীয় স্বার্থান্বেষীমহল আটটি মৎস্যজীবী সমিতির এবং অন্য এলাকার সমিতির কাগজপত্র দিয়ে পুনরায় ১৪৩২-১৪৩৪ বঙ্গাব্দ ইজারা নেওয়া চেষ্টা করছে, তা বন্ধ রাখতে হবে। সঠিকভাবে যাচাই-বাছাই করে বিগত ফ্যাসিষ্ট সরকারের দোসরাদের দ্বারায় তৈরি সমিতিগুলো রেজিট্রেশন বাতিল করতে হবে এবং সমিতির সকল সদস্যগণ মাছচাষ,শিকার ও বিপননের সাথে জড়িত হতে হবে। বর্তমানে যারা মৎস্যজীবী সমিতি তারা কেউ মৎস্যকাজের সঙ্গে জড়িত নেই। তারপরও তারা সমিতির সদস্য হয়ে আছেন নামমাত্র।

এছাড়াও সমিতির দাখিলকৃত ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট যাচাই করলে দেখা যাবে কোনো সমিতির ব্যাংক হিসাবে জলমহাল নেওয়ার আর্থিক সক্ষমতা নেই।

অপরদিকে ফ্যাসিষ্ট সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় “মৎস্যজীবী আইডি কার্র্ড বাতিল করে প্রকৃত মৎস্যজীবিদের আইডি কার্ড বা প্রত্যয়ন দেওয়ার ব্যবস্থা নিতে হবে। অনিয়মের মাধ্যমে ইজারা দিলে সংঘাত ও সংঘর্ষের সৃষ্টি হবে এবং প্রাণহানির আশংকা রয়েছে। সরেজমিনে তদন্ত এবং গণশুনানির মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীর সংঘবদ্ধ চক্র ও স্থানীয় স্বার্থান্বেষী মহল কর্তৃক আটটি সমিতিসহ যে সমস্ত সমিতির কাগজপত্র জলমহাল ইজারা নিতে আবেদনে দাখিল হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকটে লিখিত অভিযোগ দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও (পুঠিয়া-দুর্গাপুর) আসন হতে পরপর দুইবার পিএনপি’র এমপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোরুল ইসলাম জুম্মা,সাবেক পুঠিয়া পৌর মেয়র আসাদুল হক আশাদ প্রমূখ।

অপরদিকে বিএনপি’র অপর পক্ষ সাবেক পৌর মেয়র আল মামুন খান বলেন, আজ যারা আমাদের সন্ত্রাসী বলছেন, তারা গত ৫ই আগষ্ট এর আগে তাদের দেখা যায়নি। আ.লীগের সঙ্গে আতাত করে তারা সবকিছু করেছেন। তাদের নামে মামলা তো দুরে কথা একটা জিডি পর্যন্ত হয়নি। আমরা নেতাকর্মীরা জেল-জুলুম খেটেছি। আমাদের নামে একাধিক মামলা হয়েছে। আমাদের দাবি প্রকৃত মৎস্যজীবিরা পুকুরগুলো ইজারা পাক। আমরা অসহায় মানুষের পাশে আছি। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি নাজমুল ইসলাম মুক্তা, আনিছুর রহমান প্রমূখ।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম নুর হোসেন নির্ঝর বলেন, আমি অভিযোগটি দুইটি গ্রহন করেছি। আমার উর্ধবতন কর্মকর্তার সঙ্গে কথা বলে খাসপুকুর ইজারা দেওয়া-নেওয়ার ব্যাপারটি সমাধান করবো

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31