IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার

তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার

ধূমকেতু প্রতিবেদক,তানোর : সারোয়ার হোসেন তানোর: রাজশাহীর তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার ব্যাংকের চেক দিয়ে উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, গতকাল (৩ফেব্রুয়ারী) সোমবার বিকেলে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর বাজারে। তহশিলদার কাওসার আলীর এমন কান্ডে উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে কঠোর শাস্তি মূলক বদলির দাবি। ঘটনা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর গ্রামের প্রভাষক নাজমুল চৌধুরী তার জমি খারিজ খাজনার জন্য কামারগাঁ ইউনিয়ন তহশিলদার কাওসার আলীর শরণাপন্ন হন। আর সেই সুযোগে তহশিলদার কাওসার আলী জমি খারিজ খাজনার নামে বিভিন্ন সময় বিভিন্ন পন্থায় প্রভাষক নাজমুল চৌধুরীর কাছে থেকে ২লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু খারিজ খাজনা না করে আবারো টাকার জন্য প্রভাষক নাজমুল চৌধুরী কে চাপ দেন তহশিলদার কাওসার আলী।

এতে করে তহশিলদার কাওসার আলীর উপরে ক্ষিপ্ত হয়ে টাকা দেয়ার নাম করে মাদারীপুর বাজারে ডাকেন তহশিলদার কাওসার আলীকে। এসময় মাদারীপুর বাজারে প্রভাষক নাজমুল চৌধুরীর কাছে এসে ঘুষের টাকা নেয়ার সময় হাতেনাতে তহশিলদার কাওসার আলী কে আটক করে বাজারের জনগণ। কিন্তু তদবিরের মাধ্যমে ২লক্ষ টাকার চেক দিয়ে ঘটনাস্থল থেকে রক্ষা পেয়ে সটকে পড়েন তহশিলদার কাওসার আলী।

অন্যদিকে তহশিলদার কাওসার আলীর এমন জঘন্য ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে একের পর এক ফাঁস হতে শুরু করেছে সকল দুর্নীতির গোমর। অভিযোগ উঠেছে, তহশিলদার কাওসার আলী বিপুল অর্থের বিনিময়ে কৃষি জমি শ্রেণী পরিবর্তন না করে পুকুর খননে সহযোগিতা করে চলেছেন। এমনকি পুরাতন পুকুর সংস্কার করলেও দিতে হয় তহশিলদার কাওসার আলীকে টাকা।

এবিষয়ে প্রভাষক নাজমুল চৌধুরী জানান, তহশিলদার কাওসার আলী আমার জমি খারিজ করে দেয়ার নামে ২লক্ষ ৩০ হাজার টাকা নিয়েও জমি খারিজ করে না দিয়ে উল্টো আরো টাকার জন্য চাপ দেন। ফলে বাধ্য হয়ে ঘুষ দেয়ার নামে তাকে হাতেনাতে ধরা হয়েছে। সে স্থানীয় গণ্যমান্য লোকজনদের মাধ্যমে আমাকে ২লক্ষ টাকার ব্যাংক চেক দিয়ে রক্ষা পেয়েছে।

এবিষয়ে জানতে কামারগাঁ ইউনিয়ন তহশিলদার কাওসার আলীর সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন,প্রভাষক নাজমুল চৌধুরী আমার কাছে ধারের টাকা পেত। সেই টাকা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। আবার সমাধান করাও হয়েছে। এসব নিয়ে খবর প্রকাশ করার কিছু নাই বলে দম্ভোক্তি দেখান তহশিলদার কাওসার আলী। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খায়রুল ইসলাম বলেন, এমন ঘটনা তার জানা নাই, এমন হয়ে থাকলে খোঁজ খবর নিয়ে তহশিলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31