IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পবায় টেন্ডার বাক্স লুটের ঘটনায় ‘মিথ্যা অপপ্রচারের’ অভিযোগে সংবাদ সম্মেলন

পবায় টেন্ডার বাক্স লুটের ঘটনায় ‘মিথ্যা অপপ্রচারের’ অভিযোগে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : ফাঁকা গুলি ছুড়ে ও হাতবোমা ফাটিয়ে রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে হাট ইজারার টেন্ডার বাক্সের দরপত্র লুট করার ঘটনায় ‘মিথ্যা অপপ্রচারের’ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো: শাকিলুর রহমান শাকিল। পবার ১২টি হাট ইজারা নিতে গত সোমবার যারা দরপত্র জমা দিতে ইউএনও কার্যালয়ে গেছিলেন, শাকিলও তাদের মধ্যে একজন। শাকিল এএসকে ট্রেডিং-নামে একটি প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর।

সম্প্রতি পবায় টেন্ডার বাক্স লুটের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে সংবাদ আকারে ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই প্রতিবেদনে ইজারার টেন্ডার বাক্সের দরপত্র লুটের ঘটনায় অভিযাগের তীর তোলা হয় শাকিলুর রহমানের দিকে। তবে এ অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শাকিল।

আজ বুধবার রাজশাহী নগরের বিসিক এলাকায় নিজ প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের তিনি এই দাবি করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাকিল বলেন, রাষ্ট্রের সব আইন মেনেই ব্যবসা-বাণিজ্য করছি। বিগত ফ্যাসিস্ট সরকারের কিছু দোষররা রাজশাহীর শান্তিপ্রিয় পরিবেশকে অস্থিতিশীল করতে চাইছে। গত সোমবার পবার ইউএনও কার্যালয়ে সব নিয়মনীতি মেনেই আমরা হাট ইজারার টেন্ডার ড্রপ করতে যাই। সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে আমরা টেন্ডার ড্রপ না করেই বেরিয়ে আসি। এ ঘটনায় জাতীয় ও স্থানীয় প্রায় সব গণমাধ্যমেই সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত কোনো সংবাদেই এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা উল্লেখ করা হয়নি, বা পাওয়া যায়নি। কিন্তু ফ্যাসিস্ট সরকারের সময়ে যারা আমাকে নিপীড়ন-নির্যাতিত করেছে, তাদেরই একটি গোষ্ঠী সামাজিকভাবে আমাকে হেয় করতে এবং আমার ব্যবসা-বাণিজ্যে ক্ষতি করতে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে।

শাকিল অভিযোগ করেন, গত দুই দিন আগে অনিবন্ধিত দুটি নামসর্বস্ব ফেসবুক পেজে প্রতিবেদন আকারে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। তাদের প্রতিবেদনই বলে দিচ্ছে; এটি সুস্পস্ট হলুদ সাংবাদিকতা। পবার ঘটনায় কোন তথ্য-প্রমাণ ছাড়াই তারা আমাকে দায়ী করছে। অথচ পবার ঘটনায় প্রশাসন ও গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কোনো গণমাধ্যম আমার কোনো সংশ্লিষ্টতা পায়নি। প্রশাসন এখনও তদন্ত করছে। আমিও চাই, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক।

ফেসবুক দুই পেজ প্রকাশিত প্রতিবেদনে নিজের সম্মানহানির কথা তুলে ধরে সংবাদ সম্মেলনে শাকিল বলেন, আমি সম্মানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করি। কোনরকম বক্তব্য, তথ্য-প্রমাণ, ছবি-ভিডিও ছাড়াই এমন প্রতিবেদন আমার সম্মানহানি করেছে। আমি অতি শিঘ্রই ডিজিটাল নিরাপত্তা আইনে ওই দুই ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা দায়ের করবো। একই সঙ্গে সম্মানহানির দায়ে তাদের বিরুেদ্ধে ‘শতকোটি’ টাকার মানহানির মামলা করারও হুশিয়ারি দেন শাকিলুর রহমান শাকিল।

এদিকে পবায় হাট ইজারার টেন্ডার বাক্সের দরপত্র লুট করার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে কোনো আসামির নাম নেই। রাজশাহীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন গণমাধ্যমকে বলেন, ঘটনার পর রাতে পবা উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে আসামি হিসেবে কারও নাম নেই। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। তিনি আরও বলেন, মামলাটি এখন গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31