IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাকিস্তানে বাস থেকে নামিয়ে ৭ যাত্রীদের গুলি করে হত্যা

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ৭ যাত্রীদের গুলি করে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অস্ত্রধারী ব্যক্তিদের হামলায় সাত বাসযাত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার লাহোরগামী বাসটিতে এ হামলা চালানো হয়।

বেলুচিস্তান প্রদেশের বারখান এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা খুরশিদ আলম রয়টার্সকে বলেছেন, প্রায় ৪০ জন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি একাধিক বাস আটকে যাত্রীদের পরিচয়পত্র যাচাই শুরু করে। এরপর সাত ব্যক্তিকে জোর করে বাস থেকে নামিয়ে গুলি করা হত্যা করা হয়। নিহতদের সবাই কেন্দ্রীয় পাঞ্জাবের অধিবাসী ছিলেন।

ওই এলাকার সহকারী কমিশনার খাদিম হুসেন বলেছেন, বারখানকে পাঞ্জাবের দক্ষিণাঞ্চলীয় শহর ডেরা গাজী খানের সঙ্গে সংযোগকারী একটি সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য কী, তা–ও নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, এলাকাটি ঘিরে ফেলা হয়েছিল। তবে হামলাকারীরা পালিয়ে গেছে।

আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে পাকিস্তান সরকার দীর্ঘ কয়েক দশক ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। ওই অঞ্চলে শাসন ক্ষমতা ও প্রাকৃতিক সম্পদের ওপর অধিক নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে বিদ্রোহীরা।

এর আগে, শুক্রবার এক বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। কয়লা শ্রমিকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল।

গত আগস্টে, পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপক হামলায় কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছেন। বেসামরিক অবকাঠামো ও নাগরিক এবং পুলিশ স্টেশন লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে।এছাড়া, অন্য এক ঘটনায়, সাধারণ মানুষের পরিচয়পত্র যাচাই করে রাস্তার ওপরেই গুলি করে ২৩ জনকে হত্যা করা হয়।

ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ। কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে বৃহত্তম হচ্ছে এই বিএলএ। বেলুচিস্তানে কর্মরত চীনা নাগরিকদের ওপরও হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31