IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় পৌরসভায় দীর্ঘদিন ধরেহাটের সংস্কার এবং উন্নয়নমূলক কাজ হয় না

পুঠিয়ায় পৌরসভায় দীর্ঘদিন ধরেহাটের সংস্কার এবং উন্নয়নমূলক কাজ হয় না

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীদ পুঠিয়া উপজেলার পৌরসভা প্রতিবছর ঝলমলিয়া হাট কয়েক লাখ টাকায় ইজারা হয়ে থাকে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাটের উন্নয়য়ের কাজে কোন প্রকার টাকা ব্যয় করে না বলে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ তুলেছেন। হাটের স্থানীয় ব্যবসায়ী সজল সরদার বলেন, গুড় হাটের মানুষ আসলে কাঁদা-পানির কারণে ঠিকমতো কেনাবেচা করতে পাড়তেন না। আমরা বাধ্য হয়ে নিজেদের টাকা দিয়ে গুড়হাটা সংস্কার করেছি। ঝলমলিয়া হাটের মাংস বিক্রেতা নজরুল ইসলাম বলেন,জবাইকৃত পশুর বর্জ আবর্জনা ফেলার জয়গা আছে। কিন্তু তদারকির অভাবে তা ব্যবহার করা যায় না। দুর্গন্ধের ভেতর জীবন-জীবিকার জন্য হাটে মাংস বিক্রি করতে আসি। মাছ বিক্রেতা শুকুর আলি বলেন,আমাদের মাংস পট্টির অনেকের ইতোমধ্যে ময়না আবর্জনার দুর্গন্ধে শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তারপরও জীবিকার তাগিতে হাটে আসতে হয়। সহকারি ইজারাদার ইনজার আলী বলেন, প্রতিবছর হাট উন্নয়ন সংস্কারের জন্য যে পরিমাণ বরাদ্দ থাকে তা সঠিকভাবে ব্যয় করলে হাটে আসা মানুষগুলো পরিস্কার-পরিচ্ছন্ন এবং স্বাচ্ছন্দে কেনা-কাটা করতে পাড়বেন। ঝলমলিয়া হাটে এলাকাবাসীদের অভিযোগ,শুধুমাত্র কর্তৃপক্ষের নজরদারীর ও অহেলার কারণে এ অবস্থার সৃষ্টি হচ্ছে। হাটের নিকটে বসবাসকারী বেলায়েত হোসেন বলেন, পৌরসভা গঠনের পর হতে যে যখন মেয়রের দায়িত্ব পালন করেছেন। সেই ব্যক্তিগুলোই পৌরসভার সম্পদ লুটপাট করে খেয়েছেন। চলতি বছরের ইজারা বাবদ টাকা বর্তমান পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক আদায় করেছেন। ঝলমলিয়া হাটের ইজারাদার নাজমুল ইসলাম সুমন বলেন, সরকারি নিয়মনুযায়ী হাটের প্রতিবছর যে ইজারা হয়। তা হতে ১৫ ভাগ টাকা হাটের সংশ্লিষ্ট হাটে উন্নয়নের কাজে ব্যয় করতে হবে। কিন্তু এই হাটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো প্রকার উন্নয়নমূলক কাজে ব্যয় করেনি। বরং আমরা নিজেদের উদ্যোগে হাটের বিভিন্ন সংস্কার করেছি।

এ ব্যাপারে পুঠিয়া সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক দেবাশীষ বসাক বলেন, হাটের উন্নয়নের জন্য যে ১৫ ভাগ টাকা ব্যয় করা হয়ে থাকে। এবিষয়ে আমি যেনে তারপর বলতে পারবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31