IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপনে গুরুদাসপুরে বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপনে গুরুদাসপুরে বর্ণাঢ্য র‍্যালি

ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলায় আজ (০৮ মার্চ) শনিবার বেলা ১১ ঘটিকায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
“অধিকার, সমতা, ক্ষমতায়ন – নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই র‍্যালিটি শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ও সমতার জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। নারীর উন্নয়ন ছাড়া সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।”
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, “নারী ও কন্যার অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সমতার ভিত্তিতে নারীদের এগিয়ে নিতে পারলেই টেকসই উন্নয়ন সম্ভব।”

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন, গোলাম সারওয়ার হোসেন, অফিসার ইনচার্জ, গুরুদাসপুর, মোছাঃ রেখা মনি, মহিলা বিষয়ক কর্মকর্তা, গুরুদাসপুর উপজেলা, প্রমুখ সহ উপজেলা কর্মকর্তা, কুটির শিল্পে কর্মরত মহিলা, নারী উদ্দোক্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে আলোচনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31