IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় সার-কীটনাশক ছিটিয়ে২৫ বিঘা জমি দখলের চেষ্টা

মান্দায় সার-কীটনাশক ছিটিয়ে২৫ বিঘা জমি দখলের চেষ্টা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সার ও কীটনাশক ছিটিয়ে বোরো ধানের অন্তত ২৫ বিঘা জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাঁকাপুর বিলে দখল চেষ্টার এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তির নাম সেলিম মণ্ডল। তিনি ভারশোঁ ইউনিয়ন পরিষদের সদস্য ও বাঁকাপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত হলেন একই গ্রামের হজরত আলী, সাবেক ইউপি সদস্য মোতাহার হোসেন, আব্দুল মজিদ, এরশাদ আলী ও এমদাদুল হক।

ভুক্তভোগী সেলিম মণ্ডল বলেন, বাঁকাপুর বিলে ২৫ বিঘা জমিতে অন্তত ৪৫ দিনে আগে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। জমিগুলোতে এরই মধ্যে সার প্রয়োগের কাজ শেষ হয়েছে। কীটনাশক প্রয়োগ করা হয়েছে দু’বার। আর কিছুদিন পর থেকে ধান গাছে শীষ বের হতে শুরু করবে। সেলিম মণ্ডল অভিযোগ করে বলেন, ‘আজ বুধবার হঠাৎ করেই বাঁকাপুর গ্রামের হজরত আলীর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন ভাড়াটিয়া লোকজন আমার ভোগদখলীয় জমিতে সার ও কীটনাশক ছিটিয়ে দেয়। এছাড়া বাঁশের খুঁটি মেরে দখল নেওয়ার চেষ্টা করে। বিষয়টি ইউএনও এবং পুলিশকে অবহিত করেছি।’

এ প্রসঙ্গে অভিযুক্ত হজরত আলী বলেন, ‘ভূয়া কাগজপত্র দিয়ে সেলিম মণ্ডল জমিগুলো ভোগদখল করছে। তাই আমরা জমিগুলোর দখল নিয়েছি।’
জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31