IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> দৈনিক যায়যায়দিনের পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে পাবনায় মানববন্ধন

দৈনিক যায়যায়দিনের পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে পাবনায় মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : দেশের বহুল প্রচারিত বাংলা জনপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রধান কার্যালয় অবৈধ ভাবে দখল ও পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করার প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছেন জেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন গণমাধ্যম ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা

বৃহস্পতিবার দুপুর ১২ টায় পাবনা জজকোর্ট এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক যায়যায়দিনের পাবনা জেলা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকীর পরিচালনায় ও একাত্তর টিভির মোস্তাফিজুর রহমান রাসেলের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সভাপতি যুগান্তর ও চ্যানেল আইয়ের আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক, দৈনিক আমারদেশ ও বাসসের জহুরুল ইসলাম, সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের রুমী খোন্দকার, দৈনিক ইছামতির নির্বাহী সম্পাদক মোসতাফা সতেজ, বাংলাদেশ টুডের স্টাফ রিপোটার আব্দুল হামিদ খান, দৈনিক সিনসার প্রকাশক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম, একুশে টেলিভিশনের আলহাজ্ব রাজিউর রহমান রুমী, রিপোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশের কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দ্য ডেইলী স্টারের স্টাফ রিপোটার আহমেদ হুমায়ুন কবির তপু।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম, যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, অর্থ সম্পাদক আরটিভি ও নিউনেশনের আবুল কালাম আজাদ, পাবনা প্রেসক্লাবের কল্যান সম্পাদক যমুনা টেলিভিশনের কলিট তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক বিবৃতির বার্তা সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দপ্তর সম্পাদক দ্য মর্নিং টাচের বার্তা সম্পাদক মনিরুজ্জামান শিপন, দৈনিক আমাদের সময়ের সুশান্ত কুমার সরকার, ডিবিসি নিউজের পার্থ হাসান, এশিয়ান টিভির ফজলুর রহমান, সাংবাদিক নবী নেওয়াজ, দেশটিভি ও বেতারের শামসুল আলম, ঢাকা পোস্টের রাকিব হাসান, দৈনিক স্বত:কন্ঠের বার্তা সম্পাদক আলমগীর হোসেন অর্থ, প্রথম আলোর ফটো সাংবাদিক হাসান মাহমুদ ডি, বাংলাভিশনের ক্যামেরাপাসন জিয়াউল হক রিপন, সময় টিভির ক্যামেরাপার্সন আসিফ মাহমুদ, যমুনা টিভির ক্যামেরাপার্সন আলা আমিন, চ্যানেল ২৪ এর ক্যামেরাপার্সন রাজাসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের জনপ্রিয় গণমাধ্যমগুলোর একটি দৈনিক যায়যায়দিন। চার দশক ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ সুনামের সাথে প্রকাশনা চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এতো পুরোনো কোন খবরের কাগজের প্রকাশনা বাতিল করার কোন যৌক্তিকতা আছে বলে আমাদের মনে হয় না। ঈদের আগে আকষ্মিকভাবে একটি সংবাদ মাধ্যম বন্ধ করে সহস্রাধিক কর্মীকে বেকার করার মতো জঘন্য কাজ না করলেও পারতো। অবিলম্বে দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বহালসহ স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনার পথ সুগোম করতে রাষ্ট্রযন্ত্রের প্রতি আহবান জানান। অন্যথায় পাবনা থেকেই দূর্বার আন্দোলনের ডাক দেয়া হবে।

মানববন্ধন শেষে তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলামের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31