IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বরেন্দ্র এলাকায় পানির সু-বন্দোবস্ত করা দরকার: প্রকৌশলী খালেদ

বরেন্দ্র এলাকায় পানির সু-বন্দোবস্ত করা দরকার: প্রকৌশলী খালেদ

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী পাহিন বলেন, খরা মৌসুমে বরেন্দ্র এলাকা হিসাবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ৯টি উপজেলায় পানির সু-বন্দোবস্ত করা দরকার। ইতোমধ্যে এলাকাগুলিকে পানি সরবরাহের লক্ষ্যে ৮৫ কৌটি টাকা বরাদ্ধ হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আরো পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফার আলোকে সবাইকে একসাথে কাজ করতে হবে। ভবিষ্যতে এর আলোকেই দেশ গড়া ও উন্নয়ন সম্ভব।

তিনি আরো বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারনে তারেক রহমানকে আমরা দেশে নিয়ে আসতে পারছিনা। সকল ষড়যন্ত্র ভেদ করে আমরা দেশনায়ককে ফিরিয়ে নিয়ে আসবো। এই লক্ষেও আমাদের কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়ন বিএনপি পরিবারের আয়োজনে সোমনগর উচ্চ বিদ্যালয় চত্বরে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি কথাগুলি বলেন। এতে প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দিন মন্ডল। এসময় সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ ও শফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, পোরশা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান শাহ্, উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান চৌধুরী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31