IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনাবাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদেরআন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র‍্যালিমহাদেবপুরে স্বর্ণালংকার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যানগদ ৬ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার ছিনতাইনিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রেরদুই গরুচোর গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> গোদাগাড়ীতে আট মাস ধরে বেতন পাচ্ছে না কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা

গোদাগাড়ীতে আট মাস ধরে বেতন পাচ্ছে না কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা ৮ মাস ধরে বেতন পাচ্ছে না। ফলে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর স্বাস্থ্য সহায়তা ট্রাষ্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

খোজ নিয়ে জানা গেছে রাজশাহীর নয়টি উপজেলায় মোট ২৩২টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। যার মধ্যে গোদাগাড়ী উপজেলায় ৩৪টি, চারঘাট উপজেলায় ২৩টি, বাঘা উপজেলায় ২০টি, পবা উপজেলায় ৩২টি, তানোর উপজেলায় ১৯টি, মোহনপুর উপজেলায় ১৯টি, দুর্গাপুর উপজেলায় ১৯টি, পুঠিয়া উপজেলায় ২৮টি, বাগমারা উপজেলায় ২০টি।

গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়েনের পিরিজপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোসাঃ রকিয়া খাতুন বলেন, আমরা প্রতিদিন শত শত রোগীকে সেবা দিচ্ছি । আগে বরাদ্ধ আসলে দুই এক মাস পর বা প্রতি মাসেই বেতন পেয়েছি। গত ৮ মাস থেকে কোন বেতন হয়নি। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ৮ মাস থেকে বেতন না পেলে সংসার চালাতে গিয়ে টাকা ধার ও বাকিও দিতে চাইনা কেউ।

গোদাগাড়ী উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সমিতির সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম বলেন, টানা গত ৮ মাস মাসেও হয়নি। এ কারণে জেলার ২৩২ জন হেলথ কেয়ার প্রোভাইডার বেতন-ভাতা পাচ্ছেন না। অনেকেই ছেলেমেয়েদের পড়ার খরচ, পরিবারের অসুস্থ স্বজনদের চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না। বেতন-ভাতা বন্ধ থাকায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সমিতির রাজশাহী বিভাগীয় সাধারন সম্পাদক মাহবুব আলম অন্তর বলেন, ট্রাষ্ট ও রাজস্ব খাতের জটিলতার কারনে ৮ মাস ধরে বেতন ভাতা পাইনি। হাইকোটে রিট করে ট্রাষ্ট থেকে রাজস্ব খাতে যাওয়ার পক্ষে রায় হয়। আফিল করলে আফিলে ট্রাষ্টর পক্ষে রায় হয়। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ট্রাষ্টে যোগ হয়। বেতন-ভাতা বন্ধ থাকায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন পাত করছে। বেতন ভাতা না পাওয়ায় স্বাস্থ্যকর্মীরা হতাশার মধ্যে থাকায় রোগীদের ঠিকমত স্বাস্থ্য সেবা দিতে পারছেনা। ২০১১ সালে যারা কমিউনিটি ক্লিনিকে যোগদান করে ছিলেন তাদের সবার সরকারী বয়স সীমা শেষ হয়ে গেছে। এ নিয়েও তারা দুশ্চিন্তায় আছে। সরকারী বয়স শেষ হয়ে যাওয়ায় অন্য কোন চাকুরির সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে। দ্রুত বকেয়া বেতন পরিশোধ করা সহ রাজস্ব খাতে স্থানান্তরের জোর দাবি জানিয়েছেন মাহবুব আলম অন্তর।

রাজশাহী স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডক্টর মাহবুবা খাতুন বলেন, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের বেতন রাজস্ব খাতে স্থানান্তরের জটিলতার কারণে আট মাস ধরে বন্ধ আছে। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে অবগত করা হয়েছে, দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031