IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> প্রাণবন্ত ত্বক পেতে যা করবেন

প্রাণবন্ত ত্বক পেতে যা করবেন

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। আর কয়দিন বাদেই উৎসবে মাতবে ধর্মপ্রাণ মুসলমানরা। আর উৎসবের এ দিনটিতে সবাই যেমন নতুন পোশাক, গহনা বা মেকআপের জন্য আলাদা গুরুত্ব দেন, তেমনি ত্বকের জন্যও চাই বাড়তি মনোযোগ। রমজানের ব্যস্ততা, কেনাকাটা ও অফিসের চাপের মাঝে অনেকেই ত্বকের ঠিকমতো যত্ন নিতে পারেন না। রোজায় খাদ্যাভ্যাস ও ঘুমের পরিবর্তনের ফলে শরীরের পাশাপাশি ত্বকেও প্রভাব পড়ে। তাই ঈদের দিন উজ্জ্বল ও প্রাণবন্ত ত্বক পেতে আগেভাগেই যত্ন নেওয়া জরুরি।

রোজার সময় পর্যাপ্ত পানি পান না করায় ত্বক আর্দ্রতা হারায়, অনেকের মুখে ব্রণ দেখা দেয় এবং ত্বক শুষ্ক হয়ে পড়ে। ভাজাপোড়া খাবার খাওয়ার কারণে অনেকের ত্বক নির্জীব দেখায়। এসব সমস্যা দূর করতে ঘরোয়া উপায়ে কিছু ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে, যা ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

কমলা ফেসপ্যাক:ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কমলা দারুণ উপকারী। দুই-তিন টেবিল চামচ কমলালেবুর রস, এক চামচ চন্দন গুঁড়া বা মুলতানি মাটি, এক চা-চামচ মধু ও এক চা-চামচ দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

শসার ফেসপ্যাক:শসা ত্বককে ঠান্ডা রাখে ও রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে। একটি শসা ব্লেন্ড করে দুই টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। এটি ২৫-৩০ মিনিট মুখে লাগিয়ে রাখুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পেঁপের ফেসপ্যাক:পেঁপেতে থাকা এনজাইম ও ভিটামিন ‘সি’ ত্বক উজ্জ্বল করে। পাকা পেঁপে চটকে এক চা-চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল ম্যাসাজ:অলিভ অয়েল ত্বকের কোলাজেন বাড়িয়ে বয়সের ছাপ কমায়। প্রতিদিন রাতে মুখে কয়েক ফোঁটা অলিভ অয়েল ম্যাসাজ করলে ত্বক নরম ও উজ্জ্বল হবে।

হলুদের ফেসপ্যাক:এক চিমটি হলুদ গুঁড়া, এক চামচ দুধ ও এক চামচ মধু মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

মধুর ফেসপ্যাক:এক চামচ মধুর সঙ্গে এক চামচ ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেললে ত্বক হাইড্রেটেড থাকবে।

বেসনের ফেসপ্যাক:এক টেবিল চামচ বেসনের সঙ্গে চার টেবিল চামচ কাঁচা দুধ ও পরিমাণমতো বাদাম তেল মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেললে ত্বক উজ্জ্বল হবে।

দুধের ফেসপ্যাক:এক চা-চামচ বেসন, এক চা-চামচ মুলতানি মাটি ও দুই টেবিল চামচ কাঁচা দুধ মিশিয়ে ২০ মিনিট মুখে রাখুন। এরপর হালকা পানি দিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

ফেসপ্যাক ব্যবহারের পর ২৪ ঘণ্টা কোনো কেমিক্যালযুক্ত প্রসাধনী এড়িয়ে চলুন। ঈদের আগে পর্যাপ্ত পানি পান করুন এবং স্বাস্থ্যকর খাবার খান। নিয়মিত ঘুম ও সঠিক যত্নে ঈদের দিন আপনার ত্বক থাকবে উজ্জ্বল ও সতেজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31