IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে গভীর নলকূপের অপারেটর নিয়োগ পেয়েই বেপরোয়া চাঁদাবাজি

তানোরে গভীর নলকূপের অপারেটর নিয়োগ পেয়েই বেপরোয়া চাঁদাবাজি

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে গভীর নলকূপের অপারেটর নিয়োগ পেয়েই বেপরোয়া চাঁদাবাজি শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার চিনাশো গ্রামের অর্ধশতাধিক কৃষকের স্বাক্ষর সংবলিত লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। কৃষকের পক্ষে গত সোমবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রকৌশলী বরাবর অভিযোগ দেয়া হয়। তবে এমন অভিযোগ প্রতি নিয়ত হলেও বিএমডিএ কর্তৃপক্ষ একেবারেই উদাসীন। তারা কোন ধরনের কাজ করতে পারছেনা বা করছেন না।

জানা গেছে, নানা ধরনের নিয়মনীতি জুড়ে দিয়ে গত অক্টোবর মাসের দিকে নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ সাটানো হয়। লোক দেখানো পরিক্ষা নেয়া হয়। অবশ্য আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সবকিছু করা হয়। ডিসেম্বর মাসের শেষ দিকে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে রাজনৈতিক নেতারা ও নেতাদের বিবেচনায় নিয়োগ দেয়া হয় অপারেটর। এমনকি গণহত্যা কারী স্বৈরাচার হাসিনার দোসররাও নিয়োগ পায়। সেই ফলাফল বাতিলের দাবিতে অফিস ঘেরাও সহ তালা মেরে দেন উপজেলা বিএনপির নেতারা। একারনে প্রায় সপ্তাহের বেশি সময় অফিসে আসেন নি অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রকৌশলী জামিনুর।

অভিযোগে বলা হয়, উপজেলার ৮০ নম্বর কচুয়া মৌজায় অবস্থিত আরএস ৫৪ নম্বর দাগে গভীর নলকূপ রয়েছে। দলীয় বিবেচনায় মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ পান চিনাশো গ্রামের শাওন। তার পিতার নাম সাজ্জাদ হোসেন। তিনি গভীর নলকূপের দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন কায়দায় সেচ হার বাদেও ১২০০ /১৫০০ টাকা করে সন্ত্রাসী কায়দায় আদায় করেছে। টাকা না দিলে ফসলহানী সহ নানা ধরনের হুমকি দিচ্ছেন।

ওই গভীর নলকূপে প্রায় ৮০ বিঘা জমিতে আলুর প্রজেক্ট করেছেন চিনাশো গ্রামের মোস্তফা। জমির লীজের ও সেচের টাকা দেয়ার পর তাকে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা চাঁদা দিতে হয়েছে। এই চাঁদার টাকা নিয়েছেন মুন্ডুমালা পৌরসভা ও তানোরের শীর্ষ নেতা। টাকা না দিলে তার ফসলহানী করা হবে বলে সাজ্জাদ হুমকি দিয়ে আসত। বাধ্য হয়ে টাকা দিয়েছি। আলু উত্তোলনের সময় দলের নাম করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন সাজ্জাদ। না দিলে জমি থেকে আলু নিয়ে আসতে দিবে না। তাছাড়া বিভিন্ন ভাবে মামলা হামলার হুমকি দিয়ে থাকে।

নেতাদের টাকা নেয়ার বিষয় টি ভিডিও বক্তব্য দিয়েছিলেন মোস্তফা। যা নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠে। তবে অপারেটর শাওনের পিতা সাজ্জাদ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রজেক্ট ও কৃষকের কাছ থেকে কোন টাকা নেয়া হয়নি। আমাকে ও দলের বদনাম করতে অপপ্রচার করছে তারা।

অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত বিএমডিএর সহকারী প্রকৌশলী জামিনুর রহমান জানান, অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31