IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রমিক কর্মচারী ইউনিয়নেরবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রমিক কর্মচারী ইউনিয়নেরবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভূক্ত সংগঠন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রাজঃ২০৮৮) এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২মার্চ) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বিএমডিএ’র শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রাজঃ২০৮৮)এর আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক মো শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব)

এরআগে সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রাজঃ২০৮৮) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভার শুরুতে এক মিনিট নিরবতা ও সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য দোয়া করেন। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর’র সহকারী পরিচালক ও পর্যবেক্ষণ কর্মকর্তা মো মিজানুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মহানগর শ্রমিকদল রোকনুজ্জামান মানিক, মজিবুর রহমান সভাপতি (রাজঃ২০৮৮), মিজানুর রহমান ফারুক সাধারণ সম্পাদক (রাজঃ২০৮৮)। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ’র (রাজঃ২০৮৮) এর সিনিয়ার উপদেষ্টা ও প্রশাসনিক কর্মকর্তা মো আবুল কাসেম।

এসময় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিঃ প্রধান প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খান, তত্ত¡াবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত¡াবধায়ক প্রকৌশলী শরীফুল হক (অবসরপ্রাপ্ত), তত্ত¡াবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত¡াবধায়ক প্রকৌশলী শহীদুর রহমান, তত্ত¡াবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত¡াবধায়ক প্রকৌশলী সমসের আলী, তত্ত¡াবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত¡াবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, রাজ:২০৮৮এর সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, নুরুজ্জামান ইসলাম, শফিকুল ইসলাম, আহসান উল্লাহ, শাহীন পারভেজ, মেহেদী হাসান সদস্য সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলী, কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

দোয়া ও ইফতার মাহফিলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারী ও দেশবাসীর জন্য বিশেষ দোয়া করেন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31