IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> কেশরহাটে বিএসটিআই এর অভিযান

কেশরহাটে বিএসটিআই এর অভিযান

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরের কেশরহাট পৌরসভায় বিএসটিআই এর অভিযানে সতর্কতা প্রদান করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকালে কেশরহাট বাজারের বিভিন্ন দোকান ও বেকারির দোকানে গিয়ে বিএসটিআই এর রাজশাহীর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ সতর্কতা প্রদান করে ও বিদেশী পণ্য জব্দ করেন।

এই সময় ভ্যারাইটিজ স্টোরে বাচ্চাদের ক্ষতিকর খাবার জব্দ করে ১ হাজার টাকা ও বেকারির কারখানায় ৫ হাজার জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন কেশরহাট ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা মাহাবুব উর রশিদ, মোহনপুর থানার এএসআই রিপন আলী, কেশরহাট পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট বাজার বনিক সমিতির কোষাধ্যক্ষ ওসমান আলী, কেশরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক শাহিন আলম।

কেশরহাট বাজার বনিক সমিতির কোষাধ্যক্ষ ওসমান আলী, আমরা সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের পক্ষে থাকবো, ব্যবসায়ীদের কোন কিছু নিয়ে সমস্যা হলে আমরা তা সমাধান করার চেষ্ঠা করবো। তবে কোন ব্যবসায়ী যদি কোন ধরনের অপরাধ করে, অবৈধ পন্থায় ব্যবসা করার চেষ্টা করে, তাহলে আমরা প্রশাসনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সার্বিক সহযোগিতা করবো।

মোহনপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, যে পণ্য বাচ্চাদের ও পরিবারের জন্য ক্ষতিকর, সেসকল পণ্য আপনারা বিক্রি কেন করবেন। আগামীতে যাচাই-বাছাই করে পণ্য দোকানে রাখবেন, পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ মুক্ত রাখবেন।

বিএসটিআই এর রাজশাহীর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ বলেন, আপনাদের দোকানে যে পণ্য বিক্রি করছেন, সেই পণ্যে বিএসটিআই এর অনুমতি আছে কিনা? আমদানিকারক ও কর্তপক্ষের নাম নাম্বার সংগ্রহ করবেন। ক্ষতিকর সকল ধরনের মালামাল বিক্রি থেকে বিরত থাকবেন। পরবর্তীতে আপনাদের এখানে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31