IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস পরিদর্শন করলেন ইউএনও

বাগমারায় টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস পরিদর্শন করলেন ইউএনও

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহী বাগমারায় টিউবয়েলের মুখ দিয়ে বের হচ্ছে গ্যাস। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবরটি ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। যারাই শুনেছেন তারা নিজ চোখে দেখতে ছুটে যাচ্ছেন সেখানে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামের আব্দুস সালামের বাড়িতে।

টিউবয়েলের মধ্যে থেকে গ্যাস বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে আব্দুস সালামের পরিবারের লোকজন। ২০- ২৫ বছর আগে খাবার পানির ব্যবস্থায় বাড়িতে টিউবওয়েল বোরিং করে সালাম । হঠাৎ করেই তিন থেকে চার মাস আগে পানি ওঠা বন্ধ হয়ে যায় ঐ টিউবয়েলে।

পানির পরিবর্তে বের হতে থাকে মিথেন জাতীয় গ্যাস। পরে সেখানে ম্যাচের কাঠি মারলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। পরে বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ আজাহারুল হকের সাথে কথা বলেন আব্দুস সালাম। পরে সেখানে দেখতে যান চেয়ারম্যান আজাহারুল হক।

নিজে দেখার পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি। এরপরেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে সোনাডাঙ্গা মৎস্য পাড়া আব্দুস সালামের বাড়ির সেই নলকূপের কাছে গেলে ঘটনার সত্যতা পান। পরে ম্যাচ লাইটের মাধ্যমে আগুন ধরিয়ে দিলে দেখা যায় আগুন জ্বলার দৃশ্য।

প্রতিদিনই কেউ না কেউ আসছে এই আগুন দেখতে। এই গ্যাসের কারণে চার মাস থেকে আর ওই টিউবয়েলে পানি উঠছে না। এখন অন্য জায়গা থেকে তারা খাবার পানির সংগ্রহ করছে। বাড়ির মালিক আব্দুস সালাম চট্টগ্রামে রিক্সা চালিয়ে সংসার পরিচালনা করেন। গ্যাস বের হওয়ার কথা শুনে তিনি বাড়িতে আসেন বলে জানিয়েছেন।

সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ আজাহারুল হক বলেন, আমাদের এলাকায় এটিই প্রথম। এর আগে এরকম ঘটনা ঘটেনি। সে কারণে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান বলেন, এত গভীরে কি আছে সেটি বলা যাচ্ছে না। যেহেতু মাটির নিচে অনেক কিছুই চাপা পড়ে থাকে সেগুলো পচেও এইভাবে গ্যাসের সৃষ্টি হতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনেক জায়গায় টিউবয়েলের মুখ দিয়ে এভাবে গ্যাস বের হতে দেখা গেছে। তবে কিছুদিন পরে আবার সেটি বন্ধ হয়ে যায়। যেহেতু টিউবয়েলের মুখ দিয়ে বের হওয়া গ্যাসে আগুন দিলেই দাউ দাউ করে জ্বলে উঠছে সেজন্য পরিবারের লোকজনদের সতর্ক করা হয়েছে। কেউ যেন এখানে আগুন ধরিয়ে না দেয়। যেহেতু প্রাকৃতিক মিথেন জাতীয় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে গ্যাস বিশেষজ্ঞদের সহায়তায় দেখতে হবে এটি আসলেই গ্যাস কিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31