IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
Home >> টপ নিউজ >> প্রবাস >> বড়দিনে যুক্তরাষ্ট্রে ‘বোমা হামলা’

বড়দিনে যুক্তরাষ্ট্রে ‘বোমা হামলা’

ধূমকেতু নিউজ ডেস্ক : বড়দিনের উৎসবের মধ্যেই যুক্তরাষ্ট্রে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় মেয়র বলছেন, এটি পরিকল্পিত বোমা হামলা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও প্রাণহানির বিষয়টি এখনও নিশ্চিত নয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার সকাল ৬টার দিকে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভাইলে একটি মোটর হোম বা রিক্রিয়েশনাল ভেহিকলে (আরভি) বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এর প্রভাবে আশপাশের সবকিছু কেঁপে ওঠে। এসময় পাশে থাকা তিনটি গাড়িতে আগুন ধরে যায়। বিস্ফোরণে টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি’র ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে হতাহতের সংখ্যা অনেক বেশি হতে পারত। কিন্তু একটি গাড়ি থেকে ‘বোমা বিস্ফোরণ হতে চলেছে’ এমন সতর্কবার্তা শুনে পুলিশ সদস্যরা আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেন।

ন্যাশভাইলের ভাইস মেয়র জিম শুলমান জানান, মোটর হোমটি বিস্ফোরিত হওয়ার আগে এটি থেকে নারীকণ্ঠে একটি সতর্কবার্তা আসছিল। সেটি শুনে সবাইকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু সতর্কবার্তায় যে সময়ের কথা বলা হয়েছিল, তখন বিস্ফোরণ না হওয়ায় কয়েকজন ফিরে যাচ্ছিলেন। এমন সময়ই ঘটে প্রচণ্ড বিম্ফোরণ।

এতে অন্তত তিনজন আহত হয়েছেন। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। এছাড়া, আশপাশের অন্তত ৪১টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ন্যাশভাইলের পুলিশ প্রধান জন ড্রেক জানিয়েছেন, বিস্ফোরণস্থলের পাশ থেকে ছিন্নভিন্ন মানবদেহের অংশ উদ্ধার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সেটি সত্যিই মানবদেহের অংশ কী না তা জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বিস্ফোরণের পরপরই আশপাশের এলাকায় কারফিউ জারি করেছেন মেয়র জন কুপার। এটি পরিকল্পিত বোমা হামলা ছিল বলে দাবি করেছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31