ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় বৃহস্পতিবার ১লা মে মহান মে দিবস উপলক্ষে কেশরহাট ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন কমিটি (ইনসাব) আয়োজনে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের এই দিনে আহবায়ক ছিলেন শরিফুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
উক্ত র্যালী ও পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জোবায়দা সুলতানা।আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, প্রভাষক আমজাদ হোসেন, মোজাফফর, মুনতাজ আলী, জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন, প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন সহ প্রমূখ।


