ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র নামধারী কতিপয় ব্যক্তির চাঁপাইনবাবগঞ্জ আড়াই’শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে অশালীন, অভদ্র ও আক্রমনাত্মক আচরণের নিন্দা ও শাস্তির দাবি জানিয়েছেন, ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর জেলা সভাপতি ডা. ময়েজ উদ্দিন।
আজ সোমবার দুপুরে হাসপাতালের হলরুমে আয়োজিত ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব ও ন্রাশনাল ডক্টরস ফোরাম জেলা কমিটির যৌথ সংবাদ সম্মেলনে নিন্দা ও শাস্তির দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ড্যাব সভাপতি বলেন, গত ৩০ এপ্রিল বষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র নামধারী কতিপয় ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ আড়াই’শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত¡াবধায়কের রুমে অশালীন, অভদ্র ও আক্রমনাত্মক আচরণ করে। তারা কোন প্রটৌকল অনুসরণ না করে হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মচারীদের বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের হার্ডকপি ও সফট কপি দাবি করেন। তখন তাদের তথ্য অধিকার আইনের নিয়ম অনুযায়ী আসতে বললে তারা অস্বীকৃতি জানায়। একপর্যায়ে তারা হাসপাতালের কনসালটেন্ট ডা. মোঃ ইসমাইল হোসেনের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে এবং অসদাচরণ করে ও হুমকি দেয়।
এঘটনায় ড্যাব ও এনডিএফ ওই ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্তবধায়ক ডা. মাসুদ পারভেজ, আরএমও ডা. আব্দুস সামাদ, এনডিএফ সভাপতি ডা. এ.কে এম মহিউদ্দিন, ডা. মাহফুজার রহমান, ডা. ইসমাইল হোসেন প্রমূখ।
প্রসঙ্গত, গত ৩০এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবন্দ ৮দফা দাবি নিয়ে হাসপাতালের তত্তবধায়কের কাছে যায় এবং কথাবার্তার একপর্যায়ে একজন চিকিৎসকের সাথে তাদের বাকবিতন্ডা হয়।


