IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে নিখোঁজের ২০ দিন পর বস্তাবন্দি চিত্তরঞ্জনের গলিত লাশ উদ্ধার

তানোরে নিখোঁজের ২০ দিন পর বস্তাবন্দি চিত্তরঞ্জনের গলিত লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে প্রেমের খপ্পরে পড়ে নিখোঁজের ২০ দিন পর প্রেমিক চিত্তরঞ্জন পাল (২৭) এর বস্তাবন্দি মস্তক বিহীন গলিত লাশের হাড় হাড্ডি উদ্ধার করা থানা পুলিশ । নিহত চিত্তরঞ্জনের বাড়ি তানোর পৌর এলাকার পূর্ব রায়তান বড়শো (হাবিবনগর পালপাড়া গ্রামে। সে মনোরঞ্জন পালের পুত্র। শনিবার সকাল ৭ টার দিকে তানোর পৌর এলাকার হাবিবনগর গ্রামে বা নিহতের বাড়ির ৭০০ গজ দূরে শীবনদীর কচরিপনার ভিতর থেকে মস্তকবিহীন গলিত বস্তাবন্দি লাশের হাড় হাড্ডি উদ্ধার করা হয়।

ছেলের মস্তক ছিন্ন গলিত লাশের হাড় হাড্ডি দেখে পাগল পারা হয়ে পড়েছে পিতা,মাতা। মাঝে মধ্যে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ছে। এলাকায় এমন লাশ দেখে বিস্ময় প্রকাশ করেন স্থানীয়রা। কেউ কেউ বলছেন কলকাতা টিভি চ্যানেলে ক্রাইম এলার্ট দেখে এমন নৃশংস খুন করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে মেয়ে ও তার ভায়ের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয়রা।

জানা গেছে, তানোর পৌর এলাকার পূর্ব রায়তান বড়শো (হাবিবনগর পালপাড়া গ্রামের চিত্তরঞ্জন পালের সাথে একই গ্রামের কলেজ পড়ুয়া শিক্ষার্থী কামনা রানীর সাথে দীর্ঘ প্রায় ৫/৬ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। কামনা রানী স্বপন পালের মেয়ে। প্রেমের সম্পর্কের কারনে ছেলে বিয়ের প্রস্তাব দিলে মেয়ে রাজি থাকলেও তার ভাই ও পিতা রাজি ছিল না এবং মেয়ের ভাই একাধারে ছেলেকে হুমকি ধামকি দিত। এরই এক পর্যায়ে গত এপ্রিল মাসের ২৭ তারিখ রবিবার ভোরে ছেলে চিত্তরঞ্জন পাল নিখোঁজ হন। ওই দিন তার পিতা ছেলের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর ১৩৫৩ তারিখ ২৭/৪/২০২৫। তারপর দিন সোমবার মেয়ে কামনা রানী তার ভাইকে নিয়ে চিকিৎসার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। তারপর থেকে তাদেরও কোন খোঁজ নাই। তবে জিডির প্রেক্ষিতে গত ৩ মে তারিখে ওসি আফজাল হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন, ছেলে চিত্তরঞ্জনের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু মেয়ে ও তার ভায় ঢাকার বাড্ডা এলাকায় আছে। কিন্তু ওই সময় তাদের কে রহস্য জনক কারনে আইনের আওতায় আনা হয় নি। এটা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য।

ছেলের পিতা মনোরঞ্জন পাল গত ৩ মে তারিখে জানিয়েছিলেন, থানা পুলিশের কাছে ধরনা দিতেই আছি। পুলিশ বলছে ছেলের খোঁজ নেই। মেয়ে ও তার ভাই বাড্ডা এলাকায় আছে। আমার ছেলে রাজশাহী সিটি কলেজ থেকে বিএসসি অনার্স পাশ করেছে। আমার একটাই ছেলে। শনিবার আমার ছেলের বস্তাবন্দি মস্তক বিহীন গলিত লাশের হাড় হাড্ডি উদ্ধার করা হয়েছে। আমার ছেলের তো কোন অপরাধ ছিল না। শুধু প্রেম করার অপরাধে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। হত্যার পর বস্তায় ভরে বিলের কচুরিপানার মধ্যে রাখা হয়েছে। কোন বিবেক বান মানুষ এধরণের কাজ করতে পারেনা। পুলিশ ঘটনাটি নিয়ে নানা তালবাহানা করেছিল। প্রথম থেকে মেয়ের পরিবারের সদস্যদের আইনের আওতায় আনা হলে আরো আগে ঘটনার মুল রহস্য বের হত। তিনি আরো জানান, গত ২৬ এপ্রিল শনিবার ছেলে আমি একসাথে রাতের খাবার খেয়ে ছাদে ঘুমাতে যায়। গভীর রাতে আমি রুমে চলে আসি। কিন্তু ভোরে ছাদে গিয়ে দেখি ছেলে নাই।

থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, হাবিবনগর গ্রামের পূর্ব দিকে সকালের দিকে প্রচুর দুর্গন্ধ বের হয়। স্থানীয়রা কচুরিপানার ভিতর থেকে গন্ধে আসছে বলে থানা পুলিশ কে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় কচুরিপানা পরিষ্কার করে বস্তা থেকে গন্ধ বের হয়। বস্তা খুলে মস্তকবিহীন গলিত লাশের হাড় হাড্ডি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে জবাই করে হত্যার পর বস্তায় ভরে বিলের কচুরিপানা ভিতরে লাশ রাখা হয়। পুলিশের সার্কেল এএসপি মির্জা আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গলিত লাশের হাড় হাড্ডি ময়তা তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে এবং মামলা দায়ের করা হবে। মেয়ে ও তার ভাই সহ সবাই পলাতক আছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এঘটনায় গত ৪ মে বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশ করা হয় এবং ফেসবুকে ছেলের পিতা মনোরঞ্জন পালের ভিডিও বক্তব্য ছাড়া হয়। এসময় চিত্তরঞ্জন কে লিখা বেশকিছু প্রেমপত্র দেখান পিতা মনোরঞ্জন পাল। প্রেমপত্রে দেখা যায়, তুমি পুজো তে নতুন জামা পরবে, পুরাতন জামা পরবে না। ছোট ঘটনায় তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছ, এমনটা করবা না। আমার বিয়ের কথা চলছে, তুমি কিছু একটা কর। তবে দাদা যেন কোনভাবেই বুঝতে না পারে। আমি তোমাকে যে রুমাল দিয়েছি সেটা কাউকে দেখাবা না। যদি আমার দাদা বুঝতে পারে তোমার সমস্যা হবে ইত্যাদি ইত্যাদি। তাদের প্রেমের পথের কাটা মেয়ের ভাই ছিল বলে একাধিক সুত্র নিশ্চিত করেন। মেয়ের পিতা জানিয়েছিলেন, আমার মেয়ে হাসপাতালে ভর্তি। কোন হাসপাতালে ভর্তি জানতে চাইলে, সেটা জানাতে পারেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31